Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

ফ্রান্সে বন্দুকবাজের হামলা, স্কুল পড়ুয়া সহ আহত ৩

ফিরল প্যারিস হামলার স্মৃতি!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৯, ১৫:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৯, ১৫:০৩

options
link
ফ্রান্সে বন্দুকবাজের হামলা, স্কুল পড়ুয়া সহ আহত ৩ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলা ফ্রান্সে৷ শুক্রবার রাতে ফ্রান্সের লিল শহরে পোর্তে দি’আরাস মেট্রো স্টেশনের বাইরে এই হামলা হয়৷ হামলায় এক স্কুল পড়য়া-সহ তিন জনের আহত হওয়ার খবর মিলেছে৷ গোটা এলাকাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে৷

[যোগীকে ‘গুন্ডা’ বলায় এফআইআর দায়ের পরিচালকের বিরুদ্ধে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ৯.৫০ (স্থানীয় সময়ের হিসেবে) নাগাদ এক হুডওয়ালা জ্যাকেট পড়া ব্যক্তি আচমকা এলোপাথারি গুলি ছুড়তে থাকে৷ প্রায় পাঁচ রাউন্ড গুলি চলে৷ একটি গুলি লাগে ১৪ বছরের স্কুল পড়ুয়ার পায়ে৷ আরও একজনের গলায় আঘাত লাগে৷ ব্যস্ত সময়ে ভালই ভিড় ছিল মেট্রোর বাইরের এলাকায়৷ আতঙ্কে এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকে মানুষ৷ সেই সুযোগেই পালিয়ে যায় অজ্ঞাত পরিচয় ওই দুষ্কৃতী৷

[যাকে গুলি করেছিলেন, সেই মাও নেতারই প্রাণ বাঁচালেন আইপিএস]

গোটা এলাকা সিল করে দিয়েছে ফ্রান্স পুলিশ৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ প্রত্যেকের শারীরিক অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের ফলেই এই গুলি চলেছে৷ তবে সন্ত্রাসের সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না গোয়েন্দারা৷ ২০১৫-র প্যারিস হামলার স্মৃতি এখনও ফ্রান্সবাসীর মনে টাটকা৷ সেই সঙ্গে সাম্প্রতিক ব্রিটিশ সংসদের হামলার কথাও সকলের জানা৷ যার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিগোষ্ঠী৷

[যন্ত্রণাকাতর ধর্ষিতার পাশে বসে খোশমেজাজে ‘সেলফি’তে মেতে পুলিশ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.