সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার একেবারে মাঝখানে বড় একটা গর্ত। জল থইথই। আর তার মধ্যে হাবুডুবু খাচ্ছে দু-দুটো গাড়ি। ভাবুন তো একবার কি ভয়ানক কাণ্ড! আর পুরসভার মেয়র জানাচ্ছেন কিনা পুরনো পাইপ সারাতে গিয়েই বিপত্তি। তাই বলে ১২ ফুটের একটা গর্ত! জানা গিয়েছে, একবছর আগেই তো পাইপ টা সারানো হয়েছে। তাহলে? অভিযোগ যে পাইপটা লাগানো হয়েছিল সেটা নাকি এক দশক পুরনো। ভাবছেন তো এও কি হয়? এমন ঘটনা ঘটেছে মার্কিন মুলুকের সান অ্যান্টোনিও শহরে। স্থানীয় মেয়র জানাচ্ছেন, রবিবার সন্ধে সাড়ে ৭ টার সময় নাকি পুরনো ওই পাইপ সারাতে গিয়েই রাস্তায় ফাটল ধরে। আর বৃষ্টির জন্যই নাকি এই ফাটল আর ও ভয়াবহ আকার নেয়।
রবিবার সেই গর্তে মধ্যেই পড়ে যায় দুটি গাড়ি। ঘটনায় মৃত্যু হয় একজনের। জলে হাবুডুবু খাওয়া ভয়াবহ এই ফাঁদ থেকে আরও একজনকে উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তি সান অ্যান্টোনিওর এক নিরাপত্তাকর্মী। মৃত্যুর সময় না কি ওই কর্মী ইউনিফর্ম পড়ে ছিলেন। এবং তাঁর গাড়িটা ছিল অর্ধেক নিমজ্জিত অবস্থায়।
সর্বশেষ খবর
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
-
সৌদিতে কর্মহীন, জুটছে না খাবারও! ‘ফিরতে চাই’, মোদি-শুভেন্দুকে ভিডিও বার্তা নদিয়ার পরিযায়ী শ্রমিকদের
-
বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ সংস্কার ঘিরে বিতর্ক, সাংবাদিক বৈঠকে সাফাই ভিসির
