সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষের মাঝেই ব্যাংককে ভরা বাজারে বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল অন্তত ৬ জনের। হামলা চালানোর পর অভিযুক্ত নিজেকেও শেষ করে দিয়েছে বলে খবর। কিন্তু কেন এই হামলা? তা এখনও জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, সোমবার সকালে ব্যাংককের অর টর কর বাজারে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই সময়ে আচমকা এক যুবক ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অন্তত ৬ জন। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। তবে এই হামলায় কেউ আহত হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, মৃতদের মধ্যে চারজন ওই বাজারের নিরাপত্তারক্ষী। শুধু তাই নয়, হামলা চালানোর পর অভিযুক্ত যুবকও নিজেকেও শেষ করে দিয়েছেন।
পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক বলেন, “কী কারণে এই হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি।” প্রসঙ্গত, ‘এমারেলড ত্রিকোণ’ নামের একটি এলাকাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে ফের সংঘাত শুরু হয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে। তবে রবিবার দু’দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। কিন্তু তারপরও দু’দেশ একে অপরের বিরুদ্ধে গোলা-গুলি ছুঁড়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতে সোমবার বন্দুকবাজের হামলায় অশান্ত হয়ে উঠল ব্যাংকক।
সর্বশেষ খবর
-
হিন্দি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়েছেন! ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন চাইছেন ইন্দ্রাণী
-
পচা মাছ-মাংসের মাঝেই বিপদ কাজুবরফিতেও, চকচকে রাংতাই বিকল করবে লিভার-কিডনি!
-
কোথায় মহিলা ‘কমরেড’রা? আন্দোলনে থাকলেও সংগঠনে নেই বহু তরুণ তুর্কি, নয়া উদ্বেগ সিপিএমে
-
পুলিশ-রাজনৈতিক নেতাদের নাম করে অসহায় মহিলাকে হুমকি! ভবানীপুরে পুলিশের জালে ‘গবেষক’
-
পরিচারিকাকে যৌন হেনস্তা! বোলপুরে গ্রেপ্তার বিজেপি যুবনেতা, বহিষ্কার করল দল