Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

কনসার্ট চলাকালীন গুলি করে হত্যা গায়িকাকে

শুধু সঙ্গীতপ্রেমীরাই নন, এক শিল্পীর এহেন মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে গোটা বিশ্ব৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৬, ১৪:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৬, ১৪:৩৪

options
link
কনসার্ট চলাকালীন গুলি করে হত্যা গায়িকাকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কনসার্ট চলাকালীন গুলি করে হত্যা করা হল গায়িকা ক্রিশ্চিনা গ্রিমিকে৷ ফ্লোরিডায় এক অনুষ্ঠান করছিলেন ২২ বছরর গায়িকা৷ সেই সময়ই আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷

অরল্যান্ডোয় চলছিল ক্রিশ্চিনার অনুষ্ঠান৷ এক ব্যান্ডের সঙ্গে পারফর্ম করছিলেন তিনি৷ রাত দশটা নাগাদ অনুষ্ঠান শেষ হয়৷ ফ্যানদের অটোগ্রাফের দাবি মেটাতে তারপর মঞ্চ থেকে নীচে নামেন তিনি৷ সেই সময়ই তাঁর উপর হামলা চালানো হয়৷ গুলির শব্দে ছত্রভঙ্গ হয় জনতা৷ কিন্তু ততক্ষণে লুটিয়ে পড়েছেন ক্রিশ্চিনা৷ পাশেই ছিলেন তাঁর ভাই৷ আততায়ীকে পাকড়াও করতে ছুটে যান তিনি৷ কিন্তু নাগালের মধ্যে তাকে পাওয়ার আগে, আত্মহত্যা করে ওই ব্যক্তি৷

Advertisement

পুরো ঘটনায় হতবাক অরল্যান্ডো পুলিশ৷ ক্রিশ্চিনার মৃত্যু সংবাদ দিয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে৷ কেন ক্রিশ্চিনার উপর হামলা চালানো হল তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ৷ ক্রিশ্চিনার মুখপাত্রের তরফেও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে৷

এই ঘটনায় শোকস্তবদ্ধ সারা পৃথিবী৷ শুধু সঙ্গীতপ্রেমীরাই নন, এক শিল্পীর এহেন মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে গোটা বিশ্ব৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.