সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকের ঘটনা নয়, একথা ভারতের স্বাধীনতারও আগে৷ সালটা ছিল ১৯৩৯৷ সমাজও ছিল অনেকটাই রক্ষণশীল৷ সেই সমাজের রক্তচক্ষু অগ্রাহ্য করেই শিশুর জন্ম দিয়েছিল বিশ্বের সবচেয়ে কমবয়সী মা৷ লিনা মেডিনা৷ মাত্র ৫ বছর সাত মাস বয়সেই পুত্রসন্তানের জন্ম দেয় পেরুর এই খুদে বাসিন্দা৷
প্রথমে লিনার বাবা-মা ভেবেছিলেন মেয়ের পেটে হয়তো টিউমার হয়েছে৷ সেই কারণেই পেট ফুলে যাচ্ছে৷ এই জন্যই মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যান তাঁরা৷ কিন্তু, লিনার শারীরীক পরীক্ষার রিপোর্ট দেখে তো চক্ষু চড়কগাছ চিকিৎসকদের৷ দেখা যায় ৭ মাসের গর্ভবতী ৫ বছরের শিশুটি৷ এবং তাঁর যৌনাঙ্গ প্রাপ্তবয়স্কদের মতোই৷
চিকিৎসকদের সাহায্যেই নির্দিষ্ট সময়ে পুত্র সন্তানের জন্ম দেয় লিনা৷ মা ও শিশু দুজনেই বহাল তবিয়তে ছিলেন৷ ঘটনার পরপরই শিশুনির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল লিনার বাবাকে৷ পরে প্রমাণাভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ প্রথমে লিনার সন্তান জানত সে তাঁর বড় বোন৷ ১০ বছর বয়সে তাঁকে সত্যিটা জানানো হয়৷ কিন্তু, লিনার সন্তানের পিতা কে? সে প্রশ্ন আজও রহস্যের অন্ধকারেই লুকিয়ে রয়েছে৷
সর্বশেষ খবর
-
‘আমাকে ওরা মেরে ফেলবে’, প্রসবের আগে আশঙ্কা যুবতীর! সদ্যোজাত ও মায়ের মৃত্যুুতে প্রশ্ন
-
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?
-
৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন চণ্ডীগড়ের ইনফ্লুয়েন্সর! নৃশংস হত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
বানচাল বাংলাদেশে পাচারের ছক! নদিয়ায় উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত মহিলা
-
‘যাঁরা জিততে পারবে তাঁরাই টিকিট পাবেন’, পুরভোটের প্রার্থী নিয়ে ‘ছুঁতমার্গ’ নেই সুকান্তর!