সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি গাছ একটি প্রাণ৷ একথা সর্বজন বিদিত৷ তবে আস্ত এক গাছের ভিতরেই যদি পানের সু-বন্দোবস্ত পান, তাহলে? তাহলে যেতে হবে আফ্রিকায়৷ যেখানে ৬০০০ বছরের পুরনো আস্ত বাওবাব গাছের মধ্যেই তৈরি হয়েছে আস্ত এক পানশালা৷ নাম ‘সানল্যান্ড বিগ বাওবাব’৷ রবিবারের বারবেলায় পছন্দের পানীয়ের জন্য এখানেই ভিড় করেন স্থানীয় মানুষ৷

আফ্রিকার শুষ্ক সাবানা এলাকায় দেখতে পাওয়া যায় এই বিশেষ বাওবাব গাছ৷ হাজার বছর বয়স হলেই যার ভিতরের অংশ ফাঁপা হতে শুরু করে৷ দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশে রয়েছে এমনই এক ফাঁপা বাওবাব৷ যার ভিতরে তৈরি করা হয়েছে ১৩ ফুট উচ্চতা বিশিষ্ট এক দৃষ্টিনন্দন পানশালা৷

একসঙ্গে ১৫ জন ক্রেতা বসে পান করতে পারে এই বিশেষ পানশালায়৷ শুধু তাই নয়, গাছের বাইরে সুন্দরভাবে সাজানো রয়েছে বসার স্থান৷ যাঁরা চাইবেন তাঁরা ভিতরে বসে পানীয়ের আস্বাদ নিতে পারেন, বাকিরা বাইরে বসে শতাব্দী প্রাচীন বাওবাবের সৌন্দর্য উপভোগ করতে পারেন৷ অবশ্যই পছন্দের পানীয় হাতে নিয়ে৷

সর্বশেষ খবর
-
অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের
-
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’
-
সহকারীদের সুযোগ দিতে চান, আজ শিল্ডে ইস্টবেঙ্গল বেঞ্চে থাকবেন না হাবাস, খেলবেন বিদেশিরা?
-
‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ কুমার, এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি কন্যা মেধার
-
স্থলভাগে প্রবেশ অতিগভীর নিম্নচাপের, বঙ্গের ৬ জেলায় কমলা সতর্কতা, কবে কমবে বৃষ্টি?