সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবেসে দূরে থাকা বড় কষ্টকর৷ যে জনে প্রেমের এই ব্যাথা জানে, সে জনই মানে এই কথা৷ হালফিলে স্কাইপ, ভিডিও কলের জমানায় সেই আক্ষেপ কিছুটা মেটে বটে৷ কিন্তু সে তো কেবলই চোখের দেখা আর মুখে দু’টো কথা বলা৷ এতে কী আর প্রাণ জুড়ায়৷ লং ডিসট্যান্স রিলেশনশিপের এই জ্বালা কিছুটা নয় অনেকটাই মিটতে চলেছে৷
শুধু প্রেমেই নয়, সুখ লুকিয়ে রয়েছে এই ছোট্ট ছোট্ট ইচ্ছেপূরণেও
সাত সমুদ্র তেরো নদীর অন্যপ্রান্তে থেকেও ভালবাসার মানষটির সঙ্গে শুধু কথা বলেই কিংবা চোখে দেখেই ক্ষান্ত হতে হবে না৷ তাঁকে ছুঁয়েও দেখতে পারবেন৷ এই পদ্ধতি নাকি আবিষ্কার করে ফেলেছেন কানাডার সিমোন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের গবেষক কারমান নিউস্টেডার৷ এক বিশেষ প্রকারের দস্তানা আবিষ্কার করেছেন তিনি৷ যার মাধ্যমে ভিডিও চ্যাট করাকালীন আপনি সঙ্গীর হাত ছুঁতে পারবেন, তাঁর গালে হাত দিতে পারবেন, আবার আলিঙ্গনও করতে পারবেন৷ আর আপনার সঙ্গীও দিব্যি অনুভব করতে পারবেন আপনার ভালবাসার ছোঁয়া৷
জিও-র ফ্রি পরিষেবার সুনামিতে ভাটার টান
বিশেষ এই দস্তানার নাম দেওয়া হয়েছে ফ্লেক্স-এন-ফ্লেক্স৷ এর মধ্যে থাকা সেন্সরগুলি মাইক্রো-কন্ট্রোলারের সঙ্গে অ্যাটাচ করা থাকে৷ ওয়াই-ফাই মডিউলে ব্যবহার করতে হয়৷ দস্তানার মধ্যে গলানো হাত নাড়ালেই সেন্সরগুলি অ্যাক্টিভ হয়ে ওঠে এবং ভালবাসার মধ্যে শারীরিক দূরত্বও ঘুচে যায়৷ তবে এখনও পরীক্ষা-নীরিক্ষার স্তরেই রয়েছে এই দস্তানা৷ সব দিক পরীক্ষা করেই ছাড়া হবে বাজারে৷
বুদ্ধির জোরে অনেক এগিয়ে থাকে প্রথম সন্তান
সর্বশেষ খবর
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল
-
সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ, প্রতিবাদ করায় ডোমজুড়ে যুবককে বেধড়ক মার
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত
-
তৃণমূল বিধায়কের কার্যালয়ে কন্ডোম, গুদাম থেকে মিলল প্রচুর ত্রাণ! চাঞ্চল্য খণ্ডঘোষে