সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলের তলায় আস্ত এক শহর৷ কল্পকাহিনী থেকে তথ্যচিত্রে মানুষের তৈরি এমন অনেক নিদর্শন উৎসাহী ব্যক্তিরা অবশ্যই দেখেছেন৷ কিন্তু, যে শহর মানুষেরই তৈরি নয়, তা দেখেছেন কখনও?

প্রথম দেখেছিল গ্রিসের কিছু স্মাগলার৷ জল পথে ডুবসাঁতারে সীমান্ত পার হতে গিয়ে জাকিন্টোস দ্বীপের কাছে সমুদ্রের প্রায় ২০ ফুট নিচে তারা দেখতে পায় একটা ধ্বংসপ্রায় প্রাচীন শহর৷ পরে গ্রিসের ‘মেরিন অ্যান্ড পেট্রোলিয়াম জিওলজি’র এক গবেষণাপত্রে দাবি করা হয়, শ্যাওলা পড়ে যাওয়া এই স্থাপত্য মানুষ নয়, তৈরি করেছে ব্যাক্টিরিয়া৷

আসলে দিনের পর দিন এক ডলোমাইট পাথরের উপর ব্যাক্টিরিয়ার আস্তরণ পড়ে তৈরি হয়েছে প্রকৃতির এই অদ্ভুত সুন্দর স্থাপত্য৷ বড় বড় থাম থেকে সার বাঁধা রাস্তা-এক মহানগরের সবরকম লক্ষণই স্পষ্ট এই স্থাপত্যে৷ আর ভূতাত্ত্বিকদের দাবি, প্রায় ৫০ লক্ষ বছর আগে তৈরি হয়েছে জলের নিচের এই আজব শহর৷ সমুদ্রের তলায় অনেক ধরনের আশ্চর্য রহস্যেরই সন্ধান মেলে৷ তবে তা গভীর সমুদ্রে৷ গবেষকদের দাবি, অগভীর সমুদ্রে এই ধরনের কাঠামো খুঁজে পাওয়া সত্যি বিরল৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার