সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীতে এক ধরনের মানুষ রয়েছেন যাঁরা প্রচুর ঐশ্বর্য এবং অর্থ পেয়েও সন্তুষ্ট হন না৷ আর অপর একদল মানুষ আছেন যাঁরা যৎসামান্য যাপনের মধ্যেই খুঁজে নেন শান্তি৷ কলম্বিয়ার মারিয়া এবং মিগুয়েল সেই দ্বিতীয় দলের মানুষ৷ ম্যানহোলের ভিতরেই কাটিয়ে দিলেন জীবনের গুরুত্বপূর্ণ ২২ বছর৷ অথচ এমন জীবন নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই তাঁদের৷

কলম্বিয়ার মারিয়া গার্সিয়া এবং মিগুয়েল রেস্টরেপো কলম্বিয়ার এমন একটি অঞ্চলে নিজেদের যৌবন কাটিয়েছেন যেখানে দুর্নীতি এবং ড্রাগ গ্রাস করেছে বহু মানুষের জীবন৷ কিন্তু এমন এক অশান্তি লক্ষ্যহীন জীবনে যখন মারিয়া এবং মিগুয়েলের দেখা হয়, তখন দু’জনই ড্রাগের নেশায় বুঁদ৷ কিন্তু ওই যে বলে না, ভালবাসার একটা জোর আছে৷ সেই ক্ষমতা অনেক অন্ধকার ঘুচিয়ে দেয় নিমেষে৷ পরস্পরের সঙ্গে পরিচয় হওয়ার পর মাদকের নেশা কাটিয়ে ওঠেন এই দম্পতি৷ নিজেদের নতুন আস্তানা গড়ে নেন ম্যানহোলের ভিতরে৷

কিন্তু ম্যানহোলের ভিতরে ২২ বছর কাটিয়ে দেওয়া কি খেলা কথা? খেলা কেন হবে? ম্যানহোলের ভিতরে রীতিমতো সংসার পেতেছেন দম্পতি৷ খাট, টিভি, আলমারি সব পরিপাটি করে গুছিয়ে রাখা সেই সংসারে৷ ছোট্ট সেই সংসারে সুখ ছাড়াও ইলেকট্রিক, হিটার এবং রান্নার ব্যবস্থাও রেখেছেন মারিয়া এবং মিগুয়েল৷
(আমেরিকা-চিনের যুদ্ধ হলে জড়াবে আরও ৬ দেশ!)
সর্বশেষ খবর
-
প্রথম ম্যাচের আগে সুস্থ হবেন ইয়ামাল, বার্তা স্প্যানিশ কোচ ফুয়েন্তের
-
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকাই কি বাংলার পরবর্তী বোলিং কোচ? বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিন্ন হতেই জল্পনা
-
মাতলার চরে সবুজের উৎসব, সুন্দরবন বাঁচাতে রোপণ করা হল হাজার হাজার ম্যানগ্রোভ
-
গ্রেপ্তারির পর কেন কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে রাস্তায়? রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট
-
‘বৈজ্ঞানিক সত্য’-র দায় নেই, ‘রাজনৈতিক সত্য’ হওয়ার