সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ থেকে প্রায় দুই-আড়াইশো বছর আগের কথা৷ পৃথিবী সূর্যের চারিদিকে ঘেরে, প্রথম এই তথ্য প্রকাশ করার দায়ে এক ঘরে করে রাখা হয়েছিল গ্যালিলিওকে৷ দীর্ঘদিন অন্ধকার ঘরে গৃহবন্দি থেকে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও৷ মানব কল্যাণে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছেন সূর্য-পৃথিবী প্রদক্ষিণের তথ্য৷ যুগ বদলেছে৷ বলছে প্রযুক্তি৷ হাতের মুঠোয় চলে এসেছে গোটা পৃথিবী৷ কিন্তু, সমাজ বদলালেও এখনও নিজের সাধারণ-জ্ঞান বদলাতে পারবেন না পাকিস্তানি ইমাম৷ ‘সূর্য পৃথিবী’কে প্রদক্ষিণ করে, এমনই মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক পাক ইমাম কোকব নূরানি৷
[আদালতের রায়ে পাকিস্তানে আর নিষিদ্ধ নয় হাফিজের জঙ্গি সংগঠন]
Kaukab Noorani, a renowned Pakistani Islamic scholar who regularly appears on TV shows, claims that Earth does not move. He using a microphone manufactured in the modern age to propagate a belief from the medieval times. Pakistan will never progress with mullahs like him around pic.twitter.com/bsOPvy2n5R
Advertisement— Bilal Farooqi (@bilalfqi) October 23, 2018
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি পাকিস্তানি টিভি চ্যানেলে ধর্মীয় বার্তা দেন ইমাম কোকব নূরানি৷ দীর্ঘ ভাষণে বেশ কিছু বিতর্কিত মন্তব্যও করেন তিনি৷ দীর্ঘ ভাষণপর্বে ইমাম মন্তব্য করেন, ‘সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে৷’ ইমামের এই বক্তব্য সরাসরি সম্প্রচারিত হয়৷ ফলে, দ্রুত ছড়িয়ে পড়ে ইমামের বিজ্ঞান তত্ত্ব৷ শিক্ষিত মুসলিম সমাজেও নিন্দার ঝড় উঠতে থাকে৷
[সহপাঠীর রক্ত ও মাংস খাওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ছাত্রী]
সোশ্যাল মিডিয়ার কল্যাণে তা মুহূর্তেই হাতে হাতে ঘুরতে থাকে ইমামের বিতর্কিত মন্তব্যের ভিডিও৷ ৪৮ সেকেন্ডের ভিডিওটি টুইটারে পোস্ট হতেই কমেন্টের ঝড় উঠতে থাকে৷ তেড়েফুঁড়ে নামেন বিজ্ঞানের পড়ুয়ারা৷ প্রকাশ্যেই ইমামের বিরুদ্ধে সরব হন তাঁরা৷ অভিযুক্ত ইমামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি উঠতে থাকে৷ তবে, সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হলেও ‘কুছ পরোয়া নেই’ অভিযুক্ত ইমামের৷ বলেন, ‘‘বিজ্ঞান বলেছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে৷ কিন্তু, বাস্তবে, পৃথিবীর চারদিকেই ঘোরে সূর্য৷’’
সর্বশেষ খবর
-
নিশ্চিত সেমিফাইনালের দিনক্ষণ, ফাইনাল এখনও অন্ধকারে! শিল্ডের জন্য ধাক্কা আইএসএলের প্রস্তুতিতে?
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট