সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রল পাম্প। যে কোনও শহরেরই অন্যতম ব্যস্ত স্থান। প্রতিদিনই হাজারো মানুষ হাজির হন এখানে। অনেক পেট্রোল পাম্পের মধ্যে স্টেশনারি শপও থাকে। অনেকেই সেখান থেকে কেনাকাটা করেন। তবে আচমকাই যদি কোনও সুস্থ, স্বাভাবিক যুবতীকে নগ্ন অবস্থায় এমনই এক শপে ঢুকে পড়তে দেখেন! থতমত খেয়ে যাবেন নিশ্চয়ই! এমন অভিজ্ঞতা আপনার না হয়ে থাকলেও হয়েছে রাশিয়ার এক পেট্রল স্টেশন পাম্পের দোকানির। রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যান তিনি। আর সেই নগ্ন নারীর কীর্তি ধরা পড়ে যায় দোকানের সিসিটিভি ফুটেজে।

[ধ্বংস হবে উড়ন্ত শত্রু, গুরুত্বপূর্ণ এলাকায় বারাক-৮ বসাচ্ছে ইজরায়েল]
গাড়ি থেকে নেমে আচমকাই বিয়ার কিনতে পেট্রল স্টেশনের শপে ঢুকে পড়েন এক যুবতী। তাঁর শরীরে একটি সুতোও ছিল না। শুধু পায়ে ছিল এক জোড়া হাই হিল জুতো। যুবতী লজ্জা না পেলেও দোকানিকে বেশ অস্বস্তিতে দেখায়। তবে এখানেই শেষ নয়। শপে প্রবেশ করার আগে দেখা যায় গাড়িতে মহিলার সঙ্গে দুই যুবকও ছিলেন। নিজেদের মধ্যে কিছু আলোচনার পরই দোকানে ঢোকেন যুবতী। তাঁকে অনুসরণ করে প্রবেশ করেন যুবতীর এক সঙ্গীও। নগ্ন নারীর কাণ্ডকারখানা আবার নিজের মোবাইলে ভিডিও করছিলেন তিনি। পছন্দের বিয়ারটি তুলে নিয়ে কাউন্টারে পৌঁছে যান মহিলা। তারপর টাকা মেটান। ক্যাশিয়ারের তো তখন গলদঘর্ম অবস্থা। তবে নিয়ম মেনেই ক্রেতাকে পরিষেবা দেন তিনি। এরপর বন্ধুর সঙ্গে বেরিয়ে যান যুবতী। তবে অনেক রাতের ঘটনা হওয়ায় সেই সময় শপে অন্য কেউ না থাকায় বিশেষ বিতর্ক তৈরি হয়নি।

[সঠিক অন্তর্বাস পরছেন তো? নাহলে কিন্তু চরম বিপদ!]
কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না কেন নগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন যুবতী। তবে এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা। অনেকের মতে, বন্ধুদের কাছে হয়তো কোনও বাজি হেরেছিলেন। সেই কারণেই এমন শাস্তি। অনেকে আবার মনে করছেন, স্রেফ দৃষ্টি আকর্ষণ করতেই মদ্যপ অবস্থায় এমনটা করেছেন যুবতী। তবে এই প্রথমবার নয়, রাশিয়ায় প্রতিবাদ জানাতে কিংবা দৃষ্টি আকর্ষণ করতে মহিলাদের নগ্ন হওয়ার ঘটনা আগেও ঘটেছে।
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব