Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
India Pakistan War

শেষরাতে জোরালো আঘাত! ভারতের প্রত্যাঘাতে তছনছ পাকিস্তানের ৩ বিমানঘাঁটি

ইসলামাবাদে পাক সেনার সদর দপ্তরেও হামলা চলেছে বলে দাবি পাকিস্তানের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৫, ১৩:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৫, ১৩:৪৯

options
link
শেষরাতে জোরালো আঘাত! ভারতের প্রত্যাঘাতে তছনছ পাকিস্তানের ৩ বিমানঘাঁটি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার ড্রোন হামলার প্রত্যাঘাত! শেষরাতে পাকিস্তানের মাটিতে জোরালো আঘাত ভারতের! একাধিক পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, পাকিস্তানের (Pakistan) ৩টি বিমানঘাঁটিতে হামলা (War) চালান হয়েছে ভারতের (India) তরফে। তছনছ হয়ে গিয়েছে, পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটি (Nur Khan Airbase), পাঞ্জাব প্রদেশের শোরকোট অঞ্চলের রফিকি (Rafiqui Airbase ) বিমানঘাঁটি ও পাঞ্জাবের চাকওয়ালের মুরিদ বিমানঘাঁটি (Murid Airbase)।

শুক্রবার রাত নামতেই অতীতের মতো ভারতে এলোপাথাড়ি ড্রোন হামলা শুরু করেছিল পাকিস্তান। জম্মু থেকে গুজরাট পর্যন্ত দেশের ২৬টি জায়গায় হামলা চালায় পাক ড্রোন। যদিও পাকিস্তানের সেই হামলার বেশিরভাগই ধ্বংস করে ভারতের এয়ার ডিফেন্স। পাঞ্জাবের ফিরোজপুরে ড্রোন হামলায় ৩ জন আহত হওয়ার খবর আসে। এই পরিস্থিতিতে রাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী জয়শংকর ও তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শেষ হওয়ার পর, শেষ রাতের দিকে একাধিক পাক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয় পাকিস্তানের তিন বায়ুসেনা ঘাঁটিতে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাক সেনাবাহিনীর এক বিবৃতিও সামনে আসে। যেখানে দাবি করা হয়, ৩টি বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ভারতের তরফে এই ক্ষেপণাস্ত্র হামলা চলেছে। যদিও এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি পাকিস্তানের। শুধু তাই নয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনার সদর দপ্তরের সামনেও ক্ষেপণাস্ত্র হামলা চলেছে বলেও দাবি করা হয়েছে।

পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যেখানে পাকিস্তানের আকাশসীমায় একাধিক বিমান ওড়ার ছবি র‍্যাডারে ধরা পড়ে হামলার ঘটনার পর দেখা গিয়েছে পাক আকাশে আর কোনও বিমান উড়ছে না। এরপর শুক্রবার রাতে পাকিস্তানের তরফে ঘোষণা করা হয় দুই দেশের যুদ্ধ পরিস্থিতির জেরে দুপুর পর্যন্ত সমস্ত বিমানের জন্য আকাশসীমা বন্ধ করা হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.