সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র তিন বছর, আর এই বয়সেই খুনের অপরাধে জড়াল খুদে! একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তিন বছরের ওই বাচ্চাটি গুলি করে খুন করেছে তারই বোনকে! যার বয়স মাত্র এক বছর। ক্যালিফোর্নিয়ার (California) এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন মুলুকে (US)।
কী ঘটেছে আসলে? জানা গিয়েছে, আমেরিকার (America) সান দিয়েগোর ফলব্রুক থেকে এদিন সকালে একটি ফোন পায় পুলিশ। আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলে জানতে পারেন ‘ভুল করে’ একটি হ্যান্ডগান থেকে গুলি চালিয়ে ফেলেছে শিশু। যে গুলির আঘাতে জখম হয়েছে তারই বোন! এরপর আহত শিশুকে স্থানীয় পালোমার হাসপাতালে নেওয়া ফলে সেখানেই মৃত্যু হয় তার।
[আরও পড়ুন: ‘বিপুল খরচ, লাভ নেই’, কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছাড়ল অস্ট্রেলিয়া]
কিন্তু আদতে কী ঘটেছে, আদৌ ওই শিশুর গুলিতেই আর এক শিশুর প্রাণ গিয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে বাচ্চার কাছে বন্দুক এল, সেবিষয়েও শুরু হয়েছে তদন্ত। এই খুনের ঘটনার নেপথ্যে অন্য কারণ থাকতে পারে বলেও সন্দেহ করছেন গোয়েন্দারা। প্রসঙ্গত, বাইডেনের দেশে স্কুল থেকে শুরু প্রকাশ্য রাস্তা, বারাবরা গুলিচালনার ঘটনা ঘটেষ প্রশ্ন ওঠে যত্রতত্র আগ্নেয়াস্ত্রের জোগান নিয়েও। ঠিক এই আবহেই এমন অভিযোগ শুরু করেছে বিতর্কের।
[আরও পড়ুন: হিন্দু যুবকের প্রেমে মুসলিম বধূর ভারতে আসার বদলা, পাক মন্দিরে রকেট লঞ্চার দিয়ে হামলা]
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়