ফের মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘন মেঘ! মঙ্গলবারই ইরানের বন্দর শহরগুলিতে ভয়াবহ হামলা চালিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের অন্যতম সুরক্ষিত ভূগর্ভস্থ পরিকাঠামো ‘পিকাক্স মাউন্টেন’ গুঁড়িয়ে দেওয়ার। কিন্তু কেন হঠাৎ ওদিকে নজর তাঁর?
‘হিউজ হিউইট শো’-তে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, পিকাক্স পাহাড়ের দিকে তাঁদের নজরে রয়েছে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমরা পিকাক্স পাহাড় দখল করতে চলেছি। ইরানিদের বলুন প্রস্তুত থাকতে।” সেই সঙ্গেই ট্রাম্প বলেন, “আমরা পিকাক্স পাহাড়ের উপরে নিবিড় নজর রাখছি। ওখানে আমরা কোনও কার্যক্রমই দেখতে পাচ্ছি না। ওদের পারমাণবিক কার্যক্রমের অবস্থা ভালো নয়। যখনই আমরা এ বিষয়ে কিছু শুনি, আমরা সেটা ধ্বংস করে দিই। তাই তারা এই নিয়ে কথা বলতে পছন্দ করে না। তবে সম্ভবত খুব শীঘ্রই আমরা পিকাক্সের উপরও আঘাত হানব।” তিনি জানান, পিকাক্সে সামান্য কিছু কার্যক্রম চলছে। তাই সেখানে এবার হামলা করতে পারে আমেরিকা।
আরও পড়ুন:
বলে রাখা ভালো, ফোরদো, নাতানজ এবং ইসফাহান— ইরানের তিন পরমাণু কেন্দ্রেই হামলা করেছে আমেরিকা। এর মধ্যে একটি ধ্বংস হলেও বাকি দু’টিতে কম ক্ষতি হয়েছে। এর মধ্যে নাতানজ থেকে দেড় কিলোমিটার দূরেই ইরানের জাগ্রোস পর্বতমালায় অবস্থিত পিকাক্স পাহাড়। শোনা যাচ্ছে, আপাতত নাতানজ থেকে বিশুদ্ধ ইউরেনিয়াম নিয়ে গিয়ে সেখানেই মজুত করছে ইরান। এছাড়াও চলছে অন্য কিছু কার্যকলাপও। যেহেতু এর অধিকাংশ অংশই মাটির নিচে, তাই সবটা জানা যাচ্ছে না। তবে ট্রাম্প জানিয়েছেন, তাঁরা বিশেষ প্রযুক্তির ব্যবহার করেই সেখানে নজরদারি চালাচ্ছেন। সব মিলিয়ে গত ৭ জুলাই ইরানের বিরুদ্ধে নতুন করে আমেরিকার সামরিক অভিযান শুরুর পর ইরান-আমেরিকা সংঘাতের এক অন্যতম আলোচ্য কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে পিকাক্স।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের