সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ সুনামিতে কেঁপে উঠল জাপান৷ পাশাপাশি তীব্র ভূমিকম্পও এদিন জাপানে রীতিমতো ভয়াল রূপ ধারণ করে৷ সেখানকার স্থানীয় সময় সোমবার ভোর ছ’টা নাগাদ আচমকাই কেঁপে ওঠে টোকিও-সহ জাপানের বিস্তীর্ণ অংশ৷ কেবল টোকিওতেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪৷ জাপানের আবহাওয়া দফতর সূত্রে খবর, এই ভূমিকম্পের উৎসস্থল ফুকুশিমা উপকূলবর্তী অঞ্চলের প্রায় ১০ কিলোমিটার গভীরে৷
একটি পরমাণু কেন্দ্রে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা খারাপ হয়ে গিয়ে তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবল উত্তাপের সঞ্চার হয় এবং তার ফলেই সমুদ্রে সুনামি এবং জাপানে ভয়াবহ ভূমিকম্পটি হয় বলে জানা গিয়েছে৷ এই ঘটনায় আপাতত কোনও হতাহতের খবর না থাকলেও, মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷
প্রসঙ্গত, ২০১১ সালে ভয়াবহ সুনামি এবং ভূমিকম্পের পর ফুকুশিমা উপকূলবর্তী অঞ্চলের বেশিরভাগ পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্রগুলিকেই বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ সেই নির্দেশ মেনেই বেশিরভাগ পারমাণবিক কেন্দ্রগুলি এখনও বন্ধ৷ কিন্তু ফুকুশিমা দাইনি পাওয়ার প্ল্যান্টে বর্তমানেও মজুত ছিল পারমাণবিক শক্তি৷ আর তাই এই কেন্দ্রটির শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা খারাপ হয়ে যাওয়ায় ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷
সর্বশেষ খবর
-
বাঁশের চেয়ে বড় শিক্ষা আর কী-ই বা হয়! ঋতাভরীর শিক্ষক দিবসের পোস্টে হইচই
-
অস্ত্রোপচারের পর রোগীকে দেওয়া হবে হোমিওপ্যাথি ওষুধ! কেন এমন পরিষেবা কলকাতার হাসপাতালে?
-
লক্ষ্য ২০০ কোটি ভিউ, বিদেশে বাংলার দুর্গাপুজোর প্রচারে ইনফ্লুয়েন্সর নিয়োগ করবে রাজ্য, শর্ত কী?
-
মোদির হাতে পৌঁছনোর আগেই গলে জল ‘ইন্ডিয়া গেট’! ছবি পোস্ট করে বেলজিয়াম বলল ‘নেক্সট টাইম’
-
নির্বাচনের আর দিন ২০ বাকি, তার আগে ‘ক্যাভিয়েট’ বিতর্কে বিদ্ধ সিএবি