Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Turkey

তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলার জের! ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল আঙ্কারা

ক্রমেই যুদ্ধের গ্রাসে চলে যাচ্ছে গোটা পশ্চিম এশিয়া। বুধবার ইরানের মিসাইল প্রবেশ করে তুরস্কের আকাশ সীমায়। তবে ইউরোপের সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করে দেয় ব্যালেস্টিক মিসাইলটিকে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ২১:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ২১:৪২

options
link
তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলার জের! ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল আঙ্কারা zoom
প্রতীকী ছবি।

তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলার জের! তুরস্কে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ হাসান হাবিবুল্লাজাদেহকে ডেকে পাঠাল আঙ্কারা। রয়টার্স সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে গোটা বিষয়টি নিয়ে ইরানের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

ক্রমেই যুদ্ধের গ্রাসে চলে যাচ্ছে গোটা পশ্চিম এশিয়া। বুধবার ইরানের মিসাইল প্রবেশ করে তুরস্কের আকাশ সীমায়। তবে ইউরোপের সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করে দেয় ব্যালেস্টিক মিসাইলটিকে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক। ঘটনার নিন্দা করেছে ন্যাটো। প্রশ্ন উঠছে, কোন অঙ্কে তুরস্কে হামলা চালাল ইরান?

Advertisement

গত শনিবার আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান। তবে যুদ্ধ শুরুর পর এই প্রথম তুরস্কের আকাশসীমায় কোনও ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা ঘটল। যার পরে তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান ফোন করে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচিকে। তিনি স্পষ্ট করেছেন, দ্বিতীয়বার এমনটা ঘটলে পালটা কড়া ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ইরানকে একই হুমকি দিয়েছে সৌদি আরবও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.