সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মঘাতী বিস্ফোরণে তুরস্কের রাজধানী আঙ্কারা প্রদেশে মৃত্যু হল দুই ফিদায়েঁ জঙ্গির৷ নিহতদের মধ্যে একজন পুরুষ ও অপরজন মহিলা বলে পুলিশ সূত্রে খবর৷ প্রদেশের গভর্নর জানিয়েছেন, ওই দুই জঙ্গি সম্ভবত গাড়ি বোমা বিস্ফোরণের ছক কষছিল৷ কিন্তু পুলিশ তাদের হাতেনাতে ধরে ধরে ফেলবে অনুমান করতে পেরেই নিজেদের শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেয় দুজনেই৷ মৃতদের সঙ্গে স্থানীয় সশস্ত্র কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে-র যোগ রয়েছে বলে অনুমান পুলিশের৷
আঙ্কারার গভর্নর এরকান টোপাকা সিএনএনকে বলেছেন, জঙ্গিদের সঙ্গে পিকেকে যোগ স্পষ্ট৷ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ও ফরেনসিক বিশেষজ্ঞদের রিপোর্ট হাতে পেয়ে পুলিশ জানিয়েছে, জঙ্গিদের টার্গেট ছিল আরও বড় বিস্ফোরণ ঘটানো৷ ঘটনাস্থল থেকে ২০০ কিলো অ্যামোনিয়াম নাইট্রেট ও দুটি প্লাস্টিক এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছে৷ শনিবার আঙ্কারা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভোর ছ’টা নাগাদ জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ ও সেনার যৌথবাহিনী৷ সেই সময় ওই দুই জঙ্গিকে ঘিরে ফেলে সরকারি বাহিনী৷ বেগতিক বুঝতে পেরে রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে দেয় জঙ্গিরা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবস বয়কটের ডাক উত্তর-পূর্বাঞ্চলের তিন জঙ্গি সংগঠনের! নজরদারি চিকেনস নেকে
-
সিলিং ফ্যানের পুরু ধুলো-কালিতে নাজেহাল? ঘরোয়া উপায়ে সহজেই করুন সাফসুতরো
-
হিন্দু দেবদেবীদের ‘অপমান’! ভারতে ‘ব্লক’ ধ্রুব রাঠির ভিডিও
-
‘পাকিস্তান পৃথিবীর ক্যানসার’, শাহবাজ-মুনিরের বুকের উপর স্বাধীনতা উদযাপন করে বার্তা বালোচদের
-
শিবপ্রসাদের স্বপ্নপূরণ! শিবু-নন্দিতার ছবিতে প্রথমবার ‘মহাগুরু’ মিঠুন, কবে মুক্তি?