সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার চালকহীন গাড়ি আনতে চলেছে উবের। নতুন উবের পরিষেবায় গুগল কারের মতো চালকহীন গাড়ি বাজারে আনতে চলেছে উবের। গত বৃহস্পতিবার এই চালকহীন গাড়ির উদ্বোধন করা হয় পিটসবার্গে। আধুনিক প্রযুক্তিতে চলা এই চালকবিহীন গাড়ি টেক্কা দেবে গুগল, অ্যাপলের উন্নত প্রযুক্তির চালকবিহীন গাড়িগুলিকে।
পিটসবার্গ অ্যাডভান্সড টেকনোলজিস সেন্টার এবং কারনেজিক মেলন ইউনিভার্সিটি’র মিলিত প্রচেষ্টায় এই নয়া গাড়ি বাজারে আসতে চলেছে।
ফোর্ড গাড়িকে ব্যবহার করেই উবেরের এই চালকবিহীন গাড়ির পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে।
বিদেশে আগামী কয়েকদিনের মধ্যেই চালু হতে চলেছে এই পরিষেবা। কিন্তু ভারতে এই পরিষেবা কবে চালু হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার