Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

ঘুমের মধ্যে স্ত্রীকে ধর্ষণ করে তা ভিডিও করতেন স্বামী, তারপর…

অবাক কাণ্ড!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০১৭, ১৪:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০১৭, ১৪:২২

options
link
ঘুমের মধ্যে স্ত্রীকে ধর্ষণ করে তা ভিডিও করতেন স্বামী, তারপর… zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলারা কোথায় নিরাপদ? রাতের অন্ধকারে রাস্তাঘাটে তো দূর অস্ত, নিজের বাড়িতেই চরম হেনস্তার শিকার হতে হয় মহিলাদের। আর এ ছবি শুধু এ দেশেরই নয়, গোটা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন উদাহরণ। এবার সামনে এল ব্রিটেনের এক ঘটনা। দিনের পর দিন ঘুমের মধ্যে স্ত্রীর উপর যৌন অত্যাচার চালিয়ে যেতেন স্বামী। শুধু তাই নয়, স্ত্রীর ঘুমের সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণের ঘটনা ভিডিও করতেন। এই অপরাধের জন্য ব্যক্তিকে ৯ বছরের কারাবাসের শাস্তি দিল আদালত।

[জায়গা নেই, সরকারি স্কুলের শৌচাগারেই পাঠ পড়ুয়াদের]

গত দশ বছর স্বামীর সঙ্গে সংসার করছেন ওই মহিলা। আর পাঁচটা সাংসারিক অশান্তির মতো এই দম্পতির জীবনেও অশান্তি ছিল। কিন্তু এভাবে যে স্বামী তাঁদের যৌনমিলনের ভিডিও মোবাইলে রেকর্ড করছিলেন, তা ভাবনারও অতীত ছিল। তাঁর ঘুমের সুযোগ নিয়ে দিনের পর দিন ধর্ষণ করে গিয়েছেন। এবং সেই ধর্ষণের দৃশ্য ভিডিও করেছেন। ঘটনা চলতি বছরের মার্চ মাসের। একদিন বাড়িতে ভুল করে ফোন ফেলে কাজে বেরিয়ে যান স্বামী। তখনই মোবাইল ঘাঁটতে গিয়ে নিজেদের মিলনের একাধিক ভিডিও দেখতে পান নির্যাতিতা। তারপরই গোটা ঘটনা বুঝতে পারেন তিনি এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে ৯ বছরের কারাদণ্ডের সাজা শোনায় আদালত। আদালত অভিযুক্তকে তীব্র ভর্ৎসনা করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নাবালিকা ছাত্রীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে পোস্ট, বিতর্কে শিক্ষক]

মহিলা জানাচ্ছেন, “ভাবতেও পারিনি আমার স্বামী এভাবে আমাকে বোকা বানাবে। সেদিনের পর থেকে আমার ও আমার সন্তানদের জীবন এক্কেবারে পালটে গিয়েছে। ওর মুখও আর কখনও দেখতে চাই না আমি” শেষমেশ স্বামীর শাস্তি হওয়ায় স্বস্তি পেয়েছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.