সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল মার্কিন সেনা। ড্রোন হামলায় উড়িয়ে দেওয়া হল পাক তালিবান প্রধান মোল্লা মৌলানা ফজলুল্লাহর ঘাঁটি। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তার যে গোপন ঘাঁটি রয়েছে সেখানেই চালানো হয় ড্রোন হামলা। পেন্টাগন সূত্রে খবর, অভিযানের সময় সেখানেই উপস্থিত ছিল এই জঙ্গি নেতা৷ ফলে অনুমান করা হচ্ছে অভিযানে পাক ফজলুল্লাহর মৃ্ত্যু হয়েছে৷

[প্রবল বৃষ্টিতে বিপন্ন রোহিঙ্গা শরণার্থীরা, বানের জলে ভাসল কয়েকশো আশ্রয় কেন্দ্র]
জানা গিয়েছে, পাক সীমান্তের কাছে আফগানিস্তানের কুনার প্রদেশে আত্মগোপন করেছিল তেহরিক-ই-তালিবান পাকিস্তানের এই শীর্ষ নেতা৷ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সেখানে অভিযান চালায় আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনা৷ অনেক বড়সড় সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত রয়েছে এই শীর্ষ জঙ্গি নেতার নাম৷ তার মাথার দাম ৫ মিলিয়ন ডলার ধার্য করেছিল মার্কিন প্রশাসন৷ ২০১৪-তে পেশোয়ারের সেনা স্কুলে তালিবান হামলার পর থেকেই জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল পাক সেনা৷ মাঝে মধ্যে নিজেদের উপস্থিতির জানান দিলেও তারপর থেকেই পাকিস্তানে নিজেদের জমি হারাতে শুরু করে পাক তালিবানরা৷
[ট্রাম্প-কিমের পথেই হাঁটুক ভারত-পাকিস্তান, পাক নেতার টুইটে জল্পনা]
উল্লেখ্য, পেশোয়ারে সেনা স্কুলে তালিবান হানায় ২০১৪-তে প্রাণ গিয়েছিল প্রায় ১৫০ জনের৷ সেই হামলার অন্যতম মাস্টার মাইন্ড হিসাবে চিহ্নিত করা হয় মৌলানা ফজলুল্লাহকে৷ এখানেই শেষ নয়, শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজায়িকে গুলি চালানোর ঘটনাই হোক বা ২০১০-তে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে গাড়ি বোমা বিস্ফোরণ, সমস্ত ক্ষেত্রেই বড় ভূমিকা পালন করেছিল এই জঙ্গি সংগঠন৷
সর্বশেষ খবর
-
‘মমতার ছবিতেও দুর্নীতি’, দলকে বিঁধে রাজ্যসভা থেকে ইস্তফা সুখেন্দুশেখরের, ছাড়লেন তৃণমূলও
-
বিজেপি কর্মীকে খুন, স্কুলে বোমাবাজি! এবার গ্রেপ্তার নন্দীগ্রামের তৃণমূল নেতা
-
মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ বিশ্বাস, হাই কোর্টে মিলল না রক্ষাকবচ
-
‘যৌন আবেদনময়ী পেশা-পোশাকে পরিবর্তন প্রয়োজন’, নার্সিং নিয়ে বোমা ফাটালেন কঙ্গনা
-
বহু দেশের তুলনায় ভারতে ‘সস্তা’ এলপিজি, দামবৃদ্ধির পর সাফাই কেন্দ্রের