Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Iran–Israel Conflict

ইরানের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, ধ্বংস যাত্রীবাহী বিমান

Bushehr Airport: মেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার শিকার হয়েছে ইরানের মেহরাবাদ বিমানবন্দরও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৫:৩২

options
link
ইরানের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, ধ্বংস যাত্রীবাহী বিমান zoom
ইজরায়েলের হামলায় ধ্বংস ইরানের যাত্রীবাহী বিমান।

ইরানের বুশেহর বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের! গোটা বিমানবন্দর তছনছ করার পাশাপাশি ইজরায়েলের হামলায় ধ্বংস হল সেখানে থাকা যাত্রীবাহী বিমান। যদিও এই হামলায় কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

যাত্রী পরিবহণের পাশাপাশি সামরিক ক্ষেত্রেও ব্যবহৃত হয় দক্ষিণ ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বুশেহর বিমানবন্দর। ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার এই ঘাঁটিকে লক্ষ্য করেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জানা যাচ্ছে, ভয়ংকর সেই হামলায় বন্দরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বিমানও ধ্বংস হয়ে গিয়েছে। তবে হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু বুশেহর নয়, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার শিকার হয়েছে ইরানের মেহরাবাদ বিমানবন্দরও। সেই হামলার ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। 

Advertisement

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার শিকার হয়েছে ইরানের মেহরাবাদ বিমানবন্দরও।

প্রসঙ্গত, গত শনিবার ইরানে ভয়ংকর হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। দেশটির সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের দপ্তরে হামলা চালানো হয়। এই হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। মার্কিন হামলার পালটা জবাবে কার্যত গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে ইরান। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহীর উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে তারা। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান।

এদিকে রিপোর্ট বলছে, গত ৫ দিন ধরে চলা এই যুদ্ধে ৪ দিনেই ইরানে মৃতের সংখ্যা ৭০০ পেরিয়ে গিয়েছে। ইরানের রেড ক্রেসেন্ট সোসাইটির তরফে জানানো হয়, মৃত্যু হয়েছে ৭৮৭ জনের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.