সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩০ দিনের মধ্যে পৃথিবী থেকে মুছে ফেলতে হবে ইসলামিক স্টেট জঙ্গিকে৷ এই মর্মে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
হোয়াইট হাউস দখল করেই আমেরিকায় সাত দেশের মুসলিম শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন ট্রাম্প৷ এবার আইএসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে আরও কড়া প্রসাশনিক দাওয়াই দিলেন ট্রাম্প, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ ট্রাম্প সেনাবাহিনীকে বলেছেন, “ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট জঙ্গিদের কট্টরপন্থী হুমকি আছড়ে পড়েছে আমেরিকার বুকে৷ মুখ বুজে সেই হুমকি বরদাস্ত করা হবে না৷” কী করে আগামী ৩০ দিনের মধ্যে আইএস জঙ্গিদের শিকড় থেকে উপড়ে ফেলে দেওয়া যায়, সে বিষয়ে সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের চূড়ান্ত পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট৷
কোনও জঙ্গি সংগঠনকে ‘নিষ্ক্রিয়’ করতে মার্কিন বিদেশনীতিতে কোনও পরিবর্তন আনতে হলে তিনি সেটাও আনবেন বলে আশ্বাস দিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট৷ ট্রাম্প বলেছেন, “যে কোনও মূল্যে ইসলামিক জঙ্গি সংগঠনের অস্তিত্ব মুছে দেব৷” ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বহুবার মার্কিন নাগরিকদের মুণ্ডচ্ছেদের অভিযোগ উঠে এসেছে৷ জেমস ফোলে, স্টিভেন সটলফদের মতো মার্কিন নাগরিকদের মুণ্ডচ্ছেদের ভিডিও ইউটিউবে আপলোড করে চূড়ান্ত হিংস্রতার পরিচয় দিয়েছে জঙ্গিরা৷ এবার সেই জঙ্গিদের চিহ্ন পৃথিবীর বুক থেকে মুছে দিতে উদ্যোগী হলেন মার্কিন প্রেসিডেন্ট৷
(ট্রাম্পের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ আদালতের)
সর্বশেষ খবর
-
রাস্তায় সরকারি বাস বাড়ানোই লক্ষ্য, দায়িত্ব নিয়ে সুভাষ চক্রবর্তীকে মনে করলেন অর্জুন
-
এখনই সরাসরি যোগ নয়, কংগ্রেসের সঙ্গে সর্বস্তরে জোট চান মমতা
-
মমতা সঙ্গী হলে ‘হাত’ ছাড়বে বাম, প্রভাব পড়বে ইন্ডিয়া জোটেও
-
মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার, ইরানে রাতভর গোলাবর্ষণ আমেরিকার! পালটা মার্কিন ঘাঁটিতে হামলা তেহরানের
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য