জর্ডনে ইরানি হামলার বদলা। তেহরানে পরপর ক্ষেপণাস্ত্র হামলা চালাল আমেরিকা। গত সপ্তাহ থেকেই ইরানে সামরিক অভিযান বন্ধ রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তা ফের শুরু হয়ে গেল।
বুধবারই মার্কিন প্রেসিডেন্ট প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপর ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে ইরানে হামলা চালাল মার্কিন সেনা। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার ঘাঁটিতে ইরানি হামলার জবাব দিতেই তেহরানে নতুন করে এই সামরিক অভিযান চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চলজুড়ে একাধিক বিস্ফোরণের হয়েছে। হরমুজ প্রণালীর কেশম দ্বীপে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। শুধু তাই নয়, দ্বীপটির একটি জনবহুল এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠেছে বুশেহর শহরও। তবে এই হামলায় হতাহতের সংখ্যা স্পষ্ট না হলেও বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
গত মঙ্গলবার জর্ডনে অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটিতে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। শেষ মুহূর্তে সেই হামলা প্রতিহত করে মার্কিন সেনা। এরপরই ক্ষিপ্ত হন ট্রাম্প। ছাপার অযোগ্য ভাষায় ভয়ংকর হামলার হুঁশিয়ারি দেন তিনি। একটি সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমরা ওদের পিটিয়ে ছাতু বানিয়ে ছাড়ব। ভয়ংকর আঘাত হানব। ওদের ভালো করে ধোলাই দেওয়া হবে।” এরপরই ইরানে গোলাবর্ষণ করল মার্কিন সেনা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সম্মুখ সমরে সইফ-অক্ষয়, কেমন হল ‘হ্যায়ওয়ান’? রইল রিভিউ
-
পুজোর থিমে শুভেন্দুর নন্দীগ্রাম থেকে নবান্ন যাত্রা! অনন্য উদ্যোগকে বিশেষ শুভেচ্ছা মোদি-মুর্মুর
-
একমাত্র দেশ হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শূন্য পয়েন্ট! আইসিসি’র শাস্তিতে লজ্জার নজির গড়ার পথে পাকিস্তান
-
নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের, প্রতীক যুদ্ধের আবহে মমতার প্রার্থীকে চ্যালেঞ্জ করবেন কারা?
-
২৫০ কোটির ব্লকবাস্টার ‘হনুমান অংশ’-এর পর তুলসীদাসকে নিয়ে ছবি, আধ্যাত্মিক সিনেমাতেই মোক্ষলাভ!