সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার তাণ্ডবের মধ্যেই ইরানের সঙ্গে ফের সংঘাতের পথে হাঁটল আমেরিকা। নিষেধাজ্ঞা অমান্য করে জ্বালানি পাঠানোর জেরে ইরানের চারটি জাহাজ বাজেয়াপ্ত করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই নতুন সংঘাতের সূত্রপাত হল বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভেনেজুয়েলা (Venezuela) ও ইরানের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের বিবাদ। কয়েকমাস আগে ইরান চারটি গ্যাসোলিন (gasoline) ভরতি জাহাজ ভেনেজুয়েলা পাঠানোর চেষ্টা করছে বলে খবর পায় ওয়াশিংটন। এরপরই ইরানের উপর চাপ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা শুরু হয়। গত মাসে ওই চারটি জাহাজ বাজেয়াপ্ত করার জন্য মামলা দায়ের করেন মার্কিন সরকারের আইনজীবীরা। মূল উদ্দেশ্য ছিল, ইরান (Iran) -এর তেলজাত পণ্য বিক্রি বন্ধ করে তাদের অর্থনীতিতে আঘাত হানা। পাশাপাশি আরেক শত্রু ভেনেজুয়েলাকে শিক্ষা দেওয়া।
[আরও পড়ুন: ‘রাফালে ৫টা হোক বা ৫০০, আমরা তৈরি আছি’, ভারতকে হুমকি পাকিস্তানি সেনা আধিকারিকের ]
বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের আধিকারিকদের সূত্রে জানা যায়, ভেনেজুয়েলা যাওয়ার পথে ইরানের চারটি জাহাজ বাজেয়াপ্ত করা হয়েছে। মার্কিন সেনার সাহায্য না নিয়েই লুনা, পান্ডি, বারিং ও বেলা নামে ওই চারটি জাহাজকে সমুদ্রপথেই বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে সেগুলিকে হিউস্টন বন্দরে নিয়ে আসা হচ্ছে।
[আরও পড়ুন: এখনও চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালই হয়নি! রাশিয়ার ভ্যাকসিন নিয়ে বিস্ফোরক WHO]
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য