সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে ঘুরিয়ে সন্ত্রাসবাদী রাষ্ট্রের তকমা দিল মার্কিন সেনেট৷ বৃহস্পতিবার মার্কিন আইনসভায় পাক সরকারের তীব্র সমালোচনা করে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়৷ তাতে পরিষ্কার বলা হয়েছে, সন্ত্রাসবাদী তকমা পাওয়া এবং রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা সব জঙ্গি সংগঠনের কাজকর্ম ও পরিকাঠামোগুলি বন্ধ করতে হবে পাকিস্তানকে৷ পাকিস্তান তা না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ এজন্য আমেরিকার কাছ থেকে পাকিস্তানের প্রাপ্য সব আর্থিক ও সামরিক সাহায্য বন্ধ রাখা হচ্ছে৷
মার্কিন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সেনেটররা পাকিস্তানকে নজিরবিহীনভাবে অপমানজনক ভাষায় আক্রমণ করেন যা আগে কখনও দেখা যায়নি৷ তাঁরা বলেন, মার্কিন সাহায্য বন্ধ হলে পাকিস্তান সৌদি আরব বা চিনের কাছে ভিক্ষা পাত্র নিয়ে ছোটাছুটি শুরু করবে কিন্তু জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করবে না৷ আবার পাকিস্তানিরা আমেরিকার করদাতাদের দেওয়া অর্থ, মার্কিন সাহায্যে পুষ্ট হচ্ছে৷ এটা আর চলতে দেওয়া যাবে না!
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?