সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ চিন সাগর নিয়ে আবারও চরমে চিন-মার্কিন দ্বন্দ্ব৷ বেজিংয়ের কড়া পাহাড়া থাকা সত্ত্বেও, সোমবার বিতর্কিত ওই সাগরে ফের প্রবেশ করল দুটি মার্কিন রণতরী ‘USS Spruance’ ও ‘USS Preble’৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, চিন অধিকৃত স্পার্টলি দ্বীপপুঞ্জের খুব কাছ দিয়ে গিয়েছে গাইডেড মিসাইল সম্বলিত এই দুই মার্কিন যুদ্ধ জাহাজ৷ যার ফলে আরও একবার আমেরিকার বিরুদ্ধে ওই এলাকার শান্তি বিঘ্নিত করার অভিযোগে সরব হয়েছে বেজিং৷ আন্তর্জাতিক জল-সীমানা অতিক্রম করার চিনা অভিযোগ উড়িয়ে দিয়েছে মার্কিন নৌ-বাহিনী৷
[দুর্ঘটনার পর স্টিয়ারিং থেকে সরার সিদ্ধান্ত, লাইসেন্স জমা প্রিন্স ফিলিপের ]
চলতি বছর এই নিয়ে দু’বার দক্ষিণ চিন সাগরে এমন ঘটনার সাক্ষী থাকল আন্তর্জাতিক মহল৷ এর আগে জানুয়ারি মাসেও দক্ষিণ চিন সাগরের পারাসেল দ্বীপপুঞ্জের খুব কাছ দিয়ে যায় মার্কিন রণতরী ‘USS McCampbell’৷ সেবারও আমেরিকার উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিল চিন৷ গত নভেম্বরে এই পারাসেল দ্বীপপুঞ্জের গা ঘেঁসে চলে গিয়েছিল মার্কিন রণতরী ইউএসএস চ্যান্সেলরভিলে৷ দীর্ঘদিন ধরেই এই দ্বীপপুঞ্জকে নিজেদের সম্পত্তি বলে দাবি করে আসছে চিন৷ ফলে তাঁদের দাবি করা সম্পত্তির পাশ দিয়ে মার্কিন রণতরী যাওয়ার ঘটনায় রাতের ঘুম উড়ে যায় বেজিংয়ের৷ তাঁদের দাবি করা সম্পত্তিতে মার্কিন নজর পড়ার আশঙ্কায় তড়িঘড়ি ওই অঞ্চলে পালটা রণতরী ও যুদ্ধবিমান পাঠায় জিনপিং প্রশাসন৷
[থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদে রাজকন্যা! বাধা সহোদরের]
এর আগেও একাধিকবার বিতর্কিত দক্ষিণ চিন সাগর দিয়ে যাতায়াত করেছে মার্কিন রণতরী৷ গত বছর মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ডেকাটুর পৌঁছে গিয়েছিল দক্ষিণ চিন সাগরের প্রত্যন্ত স্পার্টলি দ্বীপপুঞ্জের গাভেন ও জনশন রিফের কাছাকাছি৷ মার্কিন রণতরীকে প্রতিরোধ করতে সঙ্গে সঙ্গে সেখানে লুয়াঙ্গ নামের ডেস্ট্রয়ারকে পাঠায় জিনপিং প্রশাসন৷ অবশেষে বাধ্য হয়ে পিছু হঠে মার্কিন রণতরীটি৷ এই ঘটনার পরেই চিনের বিরুদ্ধে সুর চড়ায় আমেরিকা৷ চিনের এই ব্যবহারকে অপেশাদার কার্যক্রম বলে সমালোচনা করে মার্কিন কমান্ডার নেথ খ্রিস্টেনসেন৷ পালটা তোপ দাগে চিনও৷ আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগ আনে তাঁরা৷
সর্বশেষ খবর
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা