সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোপের হাত থেকে এক টুকরো গোলাকার রুটি মুখে তুলে নিচ্ছেন কোনও শিশু। এধরনের ছবির দেখতে দুনিয়া অভ্যস্ত। কারণ, রোমান ক্যাথলিকদের দীক্ষিত করার এটাই নিয়ম। মন্ত্রোচ্চারণের পর রুটির সঙ্গে ওয়াইন পান করার পর সরকারিভাবে রোমান ক্যাথলিক জগতে ঢোকার ছাড়পত্র মেলে। খ্রিস্টানদের জীবনে গুরুত্বপূর্ণ এই আচারে প্রশ্ন তুলেছেন এক কার্ডিনাল। রীতিমতো চিঠি লিখে তিনি প্রশ্ন তুলেছেন রুটির মানের সঙ্গে সমঝোতা হচ্ছে। যে ওয়াইন দেওয়া হয় তাও ঠিকঠাক হচ্ছে না। বিশপের কাছে চিঠি লিখে এর প্রতিকার চেয়েছেন কার্ডিনাল রবার্ট সারা।
[জানেন, নাসার চাকরি ছেড়ে কেন সিগারের ব্যবসা করছেন এই ব্যক্তি?]
কবি সুকান্ত ভট্টাচার্য সেই কবে বলেছিলেন, ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’ এক টুকরো রুটির মাহাত্ম্য ক্ষুধার্ত মানুষের পাশাপাশি ভ্যাটিকান বা বিভিন্ন চার্চগুলিতে সমান গুরুত্বপূর্ণ। রোমান ক্যাথলিকদের ধর্মমতে প্রবেশের মাপকাঠি হল পোপ বা কোনও বিশপের থেকে এক টুকরো গোলাকার ছোট্ট রুটি মুখে তোলা। সঙ্গে ওয়াইন। এভাবে রোমান ক্যাথলিকদের দীক্ষিত হওয়ার ষোলো কলা পূর্ণ হয়। তবে এই রুটি এবং ওয়াইনের মান নিয়ে এবার প্রশ্ন উঠেছে। যুগ যুগ ধরে গ্লুটেন বা আটার তৈরি একরকম আঠা দিয়ে এই বিশেষ ধরনের পাউরুটি তৈরি হয়। ভ্যাটিকানের বিশপের কাছে চিঠি পাঠিয়ে এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন কার্ডিনাল রর্বাট সারা। সারা চিঠিতে জানিয়েছেন, পাউরুটিতে কম গ্লুটেন হতে পারে। তবে আটাতে যেন পর্যাপ্ত পরিমানে প্রোটিন থাকে। এতে অন্য কিছু যাতে ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে হবে। তাঁর সংযোজন, এটি বিশেষ এক সম্প্রদায়ের কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়। যারা পাউরুটি বানায় তাদের এব্যাপারে আরও যত্নশীল হতে হবে। পাশাপাশি ওয়াইনের গুণমানের সতর্কতা নিয়েও চিঠিতে লিখেছেন কার্ডিনাল। তিনি লিখেছেন, ওয়াইন একেবারে প্রাকৃতিকভাবে তৈরি করতে হবে। যা হবে এক্কেবারে খাঁটি এবং নির্ভেজাল। এতে কিছু মেশানো যাবে না।
দুনিয়ায় এই মুহূর্তে রয়েছেন ১২০ কোটি রোমান ক্যাথলিক। তাঁদের দীক্ষাগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এই রুটি এবং ওয়াইন। কার্ডিনাল সারার চিঠি ঘিরে শোরগোল পড়েছে রোমান ক্যাথলিক জগতে।
সর্বশেষ খবর
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের
-
অ্যাসিড হামলায় কড়া আইনের দাবি, সরব মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি
-
নীতি আয়োগের বৈঠককে সামনে রেখে বাংলার শিক্ষা খাতে বড়সড় রূপরেখা তৈরির প্রক্রিয়া শুরু