সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একরত্তি বাচ্চা। মা হাতে করে যা তুলে দেয়, তাই খেয়ে ফেলে। কারণ, সন্তানের কিসে ভাল তা মায়ের থেকে ভাল আর কে-বা বুঝবে। কিন্তু সন্তানের ভাল চেয়ে একজন মা তাঁর ছোট্ট সন্তানকে জ্যান্ত কেঁচো খাওয়াচ্ছে এমন ঘটনা বোধহয় অতিসম্প্রতি কেউ শোনেননি। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, একজন মা তাঁর সন্তানের সামনে বাটি ভরে কেঁচো রেখে একটি একটি করে সন্তানকে খাইয়ে দিচ্ছেন। আবার বাচ্চার কাছে জানতে চাইছেন আরও খাবে কি না! ইন্দোনেশিয়ার ওই মহিলা ডেরি লিওনি বিশ্বাস করেন, কেঁচোতে প্রচুর প্রোটিন রয়েছে। যা তার সন্তানের শরীরের জন্যও ভাল। ডেরি নিজেই সোশাল সাইটে ভিডিওটি পোস্ট করেছেন। তবে নেটিজেনরা কিন্তু মোটেই ডেরির এই কাজের প্রশংসা করছেন না। উল্টে সন্তানকে এই মা ‘অত্যাচার’, ‘হেনস্তা’ করছেন বলে দাবি তুলেছেন। আপনারাও দেখে নিন ডেরি লিওনির সেই ‘বাৎসল্য’র নমুনাখানা।
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?