সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতা নিয়ে কত আকাঙ্খাই না থাকে মানুষের মধ্যে৷ নানাধরনের যৌন ফ্যান্টাসিতে মত্ত হয়ে কত কাণ্ডই না ঘটান কত মানুষ৷ কিন্তু সঙ্গমের নতুন আসন আয়ত্ত করতে গিয়ে, নিজের যৌনাঙ্গ ভেঙে ফেললেন ভিয়েতনামের এক প্রৌঢ়৷ জানা গিয়েছে ৫৯ বছরের ওই প্রৌঢ় সঙ্গিনীকে ভিন্ন মাত্রায় যৌনসুখ দিতে গিয়ে নিজের জীবনে এই বিপদ ডেকে আনেন৷ তীব্র উত্তেজক যৌন আসন করতে গিয়ে তাঁর পুরুষাঙ্গ ভেঙে যায়৷
জানা গিয়েছে, এই ঘটনার পরই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন, ব্যক্তির যৌনাঙ্গে দ্রুত অস্ত্রোপচার করতে হবে৷ তা না হলে ব্যক্তির যৌনাঙ্গ চিরকালের মতো ভঙ্গুর হয়ে যাবে৷
গোটা ঘটনায় বেশ অবাক হয়েছেন চিকিৎসকরাও৷ জানিয়েছেন, এমন ঘটনা খুবই বিরল৷ এমন ভঙ্গুর যৌনাঙ্গ এবং তার চিকিৎসা পদ্ধতি লিপিবদ্ধ করে রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
বাড়ির চৌহদ্দিতে সংসার পেতেছে মেনি বিড়াল, বাস্তুমতে এই লক্ষণ শুভ নাকি অশনি সংকেত?
-
সাউথ সিটি থেকে অ্যাক্রোপলিস, ‘অখাদ্য’ খুঁজতে এবার কলকাতার নামী ৩ মলে অভিযান
-
ঘরে বৃদ্ধের রক্তাক্ত দেহ, কাছেই ঝোপে খোঁজ মিলল স্ত্রীর! জোড়া ‘খুনে’ চাঞ্চল্য কোচবিহারে
-
উত্তর সিকিমে বিরাট ভূমিধস, অবরুদ্ধ তিস্তা নদী! জারি হল চরম সতর্কতা
-
অল্পের জন্য হ্যাটট্রিক মিস, ৫ উইকেটে কামাল! ভারতীয় স্পিনারের জাদুতে পরাস্ত ব্রিটিশ প্রতিপক্ষ