সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর পর এবার হ্যাকারদের টার্গেট এককালের লিকার ব্যারন বিজয় মালিয়া। রাহুল গান্ধীর পর মালিয়ার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করল হ্যাকাররা। জানা গিয়েছে, ‘দ্য লিজিয়ন’ নামের একটি হ্যাকিং সংস্থা মালিয়ার অ্যাকাউন্টটি হ্যাক করেছে।

এতেই থেমে নেই গোটা বিষয়টি। জানা গিয়েছে, রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার পিছনেও নাকি এই লিজিয়ন নামের সংস্থাটির হাত আছে।


মালিয়ার টুইটার হ্যাক করে হ্যাকাররা দাবি করেছিল, প্রাক্তন সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট এবং সম্পত্তির তথ্যও তারা প্রকাশ করে দেবে। মানুষের কাছে প্রকাশ করবে মালিয়ার আসল রূপ।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও সাইবার ক্রাইম দফতরের তরফ থেকে মালিয়ার টুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে। হ্যাকারদের খোঁজ জারি রেখেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১