সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাপের গা থেকে বেরিয়ে রয়েছে সবুজ রঙের লম্বা লম্বা কাঁটা৷ এমন সাপ আগে দেখেছেন? না দেখারই কথা৷ কারণ এটি সাপটির আসল চেহারা নয়৷ পেটের ক্ষিদে মেটাতে গিয়ে এই কাণ্ড ঘটিয়ে বসেছে সে৷ জানেন কী খেয়ে তার এই হাল? আস্ত একটি শজারু খেয়ে ফেলেছে এই বৃহদাকার সাপ৷
[উগ্র যৌনতার ক্ষেত্রে বলিউডের তিন নায়কের নাম নিলেন পুনম]
চোখের সামনে সাপকে নড়াচড়া করতে দেখলে বেশিরভাগ মানুষই শিউরে ওঠেন৷ কিন্তু গত সপ্তাহে ঘটল এক্কেবারে উল্টো ঘটনা৷ বৃহদাকার সাপটিই যন্ত্রণা আর আতঙ্কে ছটফট করতে থাকল দীর্ঘক্ষণ৷ আর পাঁচটা সাপের মতোই ঘুরে বে়ড়াচ্ছিল সে৷ কিন্তু শজারুকে গিলে খাওয়ার পরই বিপাকে পড়ে যায়৷ বুঝতেও পারেনি, এমন কিছু ঘটতে পারে৷ শজারুর কাঁটা তার শরীরের বাইরে বেরিয়ে আসে৷ তারপরই যন্ত্রণায় ছটফট করতে শুরু করে দেয় সাপটি৷ এখানেই শেষ নয়৷ ঘটনার মিনিট দুয়েক পর আবার সাপের সামনে এসে হাজির হয় এক সারমেয়৷ নব কলেবরে সাপকে দেখে চিৎকার জুড়ে দেয় সে৷ ফলে আরও ভয় পেয়ে যায় সাপ৷ বাঁচানোর তাগিদে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে ফেলে সে৷ ব্রাজিলের এমন শিউরে ওঠা দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন এক স্থানীয়৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি এখন ভাইরাল হয়ে গিয়েছে৷
[চলতি মাসেই বেশ কিছু স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে ফেসবুক-মেসেঞ্জার অ্যাপ]
সাপের করুণ অবস্থা দেখে অনেকে বলছেন, সাপের দিনটা আজ ভাল গেল না৷ অনেকে আবার এই চেহারাকে সাপের নতুন স্টাইল স্টেটমেন্ট বলেও মজা করেছেন৷ তবে শেষমেশ সাপটির প্রাণ বাঁচল কি না, তা জানা যায়নি৷
সর্বশেষ খবর
-
‘লাল ফিতার ফাঁসমুক্ত শিল্প’, অশোকনগরে তেল উৎপাদনের পর তৃণমূলকে দুষে বার্তা শমীকের
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আরও বিপাকে অভিষেক! কালীঘাটের বাড়িতে পুলিশ, ধরানো হল হাজিরা সমন
-
খুন করে দিতে পারে ইরান! আতঙ্কে ঘরের বাইরে বেরনো বন্ধ করলেন ট্রাম্প পুত্র ব্যারন
