Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

বরফ গলে জেগে উঠছে এক ‘হারানো পৃথিবী’, উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

সময়ের পরত ঝেড়ে ফেলে আড়মোড়া ভাঙ্গছে হারিয়ে যাওয়া এক দুনিয়া৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০১৭, ১০:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০১৭, ১০:৫০

options
link
বরফ গলে জেগে উঠছে এক ‘হারানো পৃথিবী’, উচ্ছ্বসিত বিজ্ঞানীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের পরত ঝেড়ে ফেলে আড়মোড়া ভাঙছে হারিয়ে যাওয়া এক দুনিয়া৷ বহু হাজার বছর আগে চাপা পড়ে গিয়েছিল সে পৃথিবী৷ তার উপর জমেছিল বরফের স্তর৷ কিন্তু বরফ গলতেই ধীরে ধীরে দেখা মিলছে এক অচেনা দুনিয়ার৷ সম্প্রতি বিজ্ঞানীদের মধ্যে সাড়া ফেলে সাইবেরিয়ায় জেগে উঠেছে এক মহাগহ্বর৷ স্থানীয় ইয়াকুতিয়ান জনগোষ্ঠির বিশ্বাস ‘বাটাগাইকা’ নামের মহাগহ্বরটি হচ্ছে পাতালে প্রবেশ করার রাস্তা৷ প্রায় এক কিলোমিটার চওড়া ও ২৮০ ফুট গভীর এই গহ্বরটি প্রতিবছর ৩৩ থেকে ৯৯ ফুট বাড়ছে৷ এর ফলে ভুগর্ভস্ত বরফ গলে বেরিয়ে আসছে প্রায় দু’লক্ষ বছর পুরনো প্রাণিজগতের নিদর্শন৷ ইতিমধ্যে, বাটাগাইকা গহ্বর থেকে পাওয়া গিয়েছে প্রাগৈতিহাসিক প্রায় অবিকৃত ম্যামথ ও চার হাজার বছর পুরনো ঘোড়ার জীবাশ্ম৷

শত্রু শিবিরে কাঁপন ধরাতে আরও ‘ঘাতক’ হচ্ছে ভারতীয় কমান্ডোরা

বৈজ্ঞানিকদের বিশ্বাস গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ভূগর্ভে বরফ গলে যাওয়ায় তৈরি হয়েছে এই বিশাল গহ্বর৷ তার ফলে প্রকাশ্যে এসেছে তুষার যুগে চাপা পড়ে যাওয়া বহু প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম৷ তাঁরা আরও জানিয়েছেন যে, শেষবার প্রায় ১০,০০০ বছর আগে, তুষার যুগের শেষে  সইবেরিয়াতে এরকম মহগহ্বরের সৃষ্টি হয়েছিল৷ আবহাওয়া বদল ও উষ্ণায়নের  গবেষণায় ওই গহ্বর থেকে জরুরি তথ্য পাওয়া যাবে বলেও মনে করছেন তাঁরা৷ তবে এ নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে৷ সম্প্রতি রুশ বিজ্ঞানীরা জানিয়েছেন যে, এমন গহ্বর থেকে বহু বছর ধরে চাপা পড়ে থাকা স্মল পক্সের জীবাণু বেরিয়ে আসতে পারে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

OMG! এই শতকের শেষেই বিলুপ্ত হবে অর্ধেক প্রাণিজগত!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.