সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় এসেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ মুসলিমপ্রধান দেশগুলির শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি৷ হোয়াইট হাউসের উপরমহলে জোর খবর, নয়া মার্কিন অভিবাসননীতির আওতায় পড়তে পারে পাকিস্তানও৷ সারা বিশ্ব যখন ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে, তখন ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তানের বর্তমান রাজনীতিবিদ ইমরান খান৷ ইমরান চান, শুধু শরণার্থীদের উপর নিষেধাজ্ঞাই নয় পাকিস্তানের বাসিন্দাদের মার্কিন ভিসা দেওয়াও বন্ধ করে দিক ট্রাম্প৷
এবার পাক শরণার্থীদেরও আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করছেন ট্রাম্প!
নিজের চাহিদার স্বপক্ষে তেহরিক-ই-ইনসাফ প্রধানের দাবি, শিক্ষিত হলেই পাক যুবকদের মধ্যে দেশের বাইরে চলে যাওয়ার প্রবণতা দেখা যায়৷ বেশিরভাগ শিক্ষিত পাক বাসিন্দাই বাইরের দেশে বাস করেন৷ ভিসা নিষিদ্ধ হলে তাঁরা দেশে ফিরে আসতে বাধ্য হবেন৷ তাঁদের শিক্ষা ও বুদ্ধিমত্তার জোরেই পাকিস্তানের অগগ্রতি হবে৷
ট্রাম্পের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ আদালতের
এই বিষয় নিয়ে বর্তমান পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে খোঁচা মারতেও ছাড়েননি ইমরান৷ সম্প্রতি নিজের চিকিৎসা করতে বিদেশে গিয়েছিলেন নওয়াজ৷ সেই প্রসঙ্গ তুলে ইমরান বলেন, আমেরিকা ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করলে প্রধানমন্ত্রীকে আর চিকিৎসার জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হবে না৷ তখন তাঁকে বাধ্য হয়েই নিজের দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিচাকাঠামোর উন্নয়ন করতে হবে৷
ট্রাম্পকে পাল্টা, মার্কিন বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের
সর্বশেষ খবর
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!