সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকের মাত্রাতিরিক্ত যৌন চাহিদার ফলে মৃত্যু হল ৪৮ বছরের মহিলার৷ ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার ইবাদান শহরে৷ মৃতের নাম সাদিয়াত আদেজুয়োন৷ প্রেমিকাকে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর প্রেমিক ফাতাই বুসারিকে (৫০)৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইবাদানের আগোডা গার্ডেনে সাফাই কর্মী হিসেবে কাজ করতেন দু’জনে৷ কাজের সূত্রেই সম্পর্কে জড়িয়ে পড়েন৷ অভিযোগ, যৌবন ফিরে পাওয়ার তাগিদে প্রেমিকার সঙ্গে যৌন মিলনের আগে ভেষজ লিঙ্গবর্ধক ওষুধ খেয়েছিল ফাতাই৷ তাঁর বর্ধিত লিঙ্গর চাপেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় সাদিয়াতের৷
অভিযুক্ত প্রেমিককে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ৷ আদালতে তোলা হলে তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়৷ ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের তাকে নির্দেশ দেন বিচারক৷ আপতত আগোডা জেলে ঠাঁই হয়েছে ৫০ বছরের প্রেমিকের৷
সর্বশেষ খবর
-
ঘাস-খড় খাচ্ছেন বৃদ্ধ, নাগপঞ্চমীতে ভর করেছে অসুর! ভাইরাল বুদ্ধিরামের ভিডিও
-
তারকেশ্বরের পর এবার চাকলার লোকনাথধামেও পুষ্পবৃষ্টি! মন্ত্রীর ঘোষণায় আনন্দিত পুণ্যার্থীরা
-
৩ ঘণ্টার সফরে প্রেম, ঘুরতে এসে ট্যাক্সি চালকের গলাতেই মালা পরালেন বিদেশিনী!
-
হৃদরোগে আক্রান্ত সলমনের বডি-ডবল! ভয়ংকর অ্যাকশন দৃশ্যের শুট নিয়ে বড় সিদ্ধান্ত ভাইজানের
-
দেওয়ালে এখনও আর জি করের স্লোগান! বর্ধমান হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী