Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

ট্যাক্সিচালককে ধর্ষণ করে তাঁর সর্বস্ব লুট করলেন মহিলা

তদন্তে নেমে কার্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০১৭, ১০:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০১৭, ১০:৫৯

options
link
ট্যাক্সিচালককে ধর্ষণ করে তাঁর সর্বস্ব লুট করলেন মহিলা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্যাক্সিচালকের হাতে ধর্ষিতা মহিলা যাত্রী। মাঝে মধ্যেই এমন ঘটনা সংবাদের শিরোনামে উঠে আসে। কিন্তু এবার ঘটল এক্কেবারে উল্টো ঘটনা। এক মহিলা যাত্রীই ট্যাক্সিচালককে ধর্ষণ করে তাঁর সর্বস্ব লুট করল।

[মমতাকে খুনের ফতোয়া বিজেপি নেতার, নিন্দায় জয়া-মায়াবতী]

এমনই বিরল ঘটনা ঘটেছে ওহিওতে। ২৩ বছরের সুন্দরী ব্রিটনি কার্টার দুই ব্যক্তির সাহায্য নিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। ভোর সাড়ে ৪টে নাগাদ ব্রিটনি তার দুই সঙ্গী কোরি জ্যাকসন, এবং আরেকজনের সঙ্গে হোটেল থেকে বেরিয়ে একটি ট্যাক্সি ভাড়া করেন। ট্যাক্সিতে ওঠামাত্র চালকের গলায় ছুরি ধরে কোরি। আর সেই সুযোগেই চালককে ধর্ষণ করে ব্রিটনি। আকস্মিক এবং অপ্রত্যাশিত এমন ঘটনায় হকচকিয়ে যান চালক। কী করবেন বুঝেই উঠতে পারেন না। তবে শুধু ধর্ষণ করেই চালককে ছেড়ে দেয়নি দুষ্কৃতীরা, চালকের থেকে হাজার দুয়েক টাকাও ছিনতাই করে চম্পট দেয় মহিলা ও তার সঙ্গীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[এই ব্যাঙ্কে জমা নেওয়া হয় রাম নাম, এমনকী উর্দুতেও]

ফিন্ডলেস লার্কিন্স স্ট্রিটের কাছের একটি থানায় ওই তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত ট্যাক্সিচালক। তারপরই তাদের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তদন্তে নেমে কার্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাকি দুই অভিযুক্ত এখনও পলাতক। গত বছর কার্টারের বিরুদ্ধে নিষিদ্ধ ড্রাগ রাখার অভিযোগ উঠেছিল। এবার তার নাম জড়াল ধর্ষণ ও ছিনতাইয়ের সঙ্গেও। পলাতক জ্যাকসনের বিরুদ্ধে আবার খুনের অভিযোগ রয়েছে। তবে গোটা ঘটনায় বিশেষ আঘাত পাননি ট্যাক্সিচালক বলে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.