সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের জীবন থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছিল শাহরুখ অভিনীত ‘স্বদেশ’৷ সেই পিল্লালামারি দম্পতিই হেনস্তার শিকার হলেন মার্কিন মুলুকে৷ তিরিশ বছর ধরে আমেরিকায় বাস করার পর রবি পিল্লালামারির স্ত্রীর থাকার বৈধতা নিয়ে জেরা করল মার্কিন পুলিশ৷
জন্মসূত্রে ভারতীয় হলেও এখন পাকাপাকিভাবে আমেরিকারই বাসিন্দা রবির স্ত্রী অরবিন্দা পিল্লালামারি৷ রয়েছে সেই প্রমাণপত্রও৷ কিন্তু সকালে নিজের বাড়ির সংলগ্ন এলাকায় ‘মর্নিং ওয়াক’ করতে যাওয়ার সময় তা আর সঙ্গে রাখার প্রয়োজন বোধ করেননি ৪৭ বছরের মহিলা৷ কারণ তিনি স্বপ্নেও ভাবতে পারেননি, যে স্থানে এত বছর ধরে থাকছেন সেই স্থানেই তাঁর থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে পুলিশ৷ সাত সকালে দেখতে চাইবে তাঁর বৈধ পরিচয়পত্র৷
ট্রাম্পকে পাল্টা, মার্কিন বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের
জানুয়ারি মাসের ২১ তারিখে এই ঘটনা ঘটে আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা অরবিন্দার সঙ্গে৷ এই বিষয়ে টাউন মেম্বার্সদের বোর্ড মিটিংয়ে অভিযোগ জানান তিনি৷ অরবিন্দা জানান, পুলিশকর্মীর দাবি ছিল প্রতিবেশীরা নাকি তাঁর বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল পুলিশের কাছে৷ এই অজুহাতে তাঁকে বেশ কিছুক্ষণ জেরা করা হয়৷ শেষে মেশিনের মাধ্যমে তাঁর বৈধ পরিচয় পেয়ে ছেড়ে দিতে বাধ্য হয়৷ ৪৭ বছরের ভারতীয় বংশোদ্ভূতর দাবি, তাঁর গায়ের রং বাদামী বলেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে৷ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পুলিশ চিফ চার্লস মুর৷ তাঁর কথায়, জাতীয়তা নিয়ে প্রশ্ন তোলাটা অন্যায্য কাজ হয়েছে৷ তবে বর্ণবিদ্বেষমূলক কোনও কাজ করা হয়নি৷
ট্রাম্পের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ আদালতের
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক