Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

হুইস্কি থেকে জ্বালানি, টলবে না এই গাড়ি

কীভাবে জানেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০১৭, ১৪:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০১৭, ১৪:৪১

options
link
হুইস্কি থেকে জ্বালানি, টলবে না এই গাড়ি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারুতিতে বসে হুইস্কি খাচ্ছেন। আয়েশ করে এগিয়ে চলেছেন গন্তব্যের দিকে। যে চার চাকায় আপনি যাচ্ছেন, সেটাও এবার চলবে হুইস্কির কল্যাণে। বিষয়টি কীরকম। হুইস্কি বানানোর পর ফেলে দেওয়া হয় অনেক কিছু। বাতিল এমন সামগ্রী দিয়ে স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করেছেন এক ধরনের জ্বালানি। যা নাকি পেট্রোল, ডিজেলর পরিবর্ত হয়ে উঠবে। হুইস্কির বাতিল জিনিস দিয়ে তৈরি এই জ্বালানির গাড়ি ২০১৯ থেকে পুরোদমে রাস্তায় নামবে।

[জলকষ্ট মেটাতে কুয়ো খুঁড়ে নজির গ্রামের মহিলাদের]

পেট্রোল, ডিজেলের বিকল্প কী। এর সন্ধানে প্রযুক্তিবিদদের গবেষণার শেষ নেই। গাড়ি চালাতে এই জ্বালানির পরিবর্ত হিসাবে নাম উঠে এসেছে ইথানল, গ্যাস, বায়ো ডিজেল,  বিদ্যুৎ এবং হাইড্রোজেনের। গ্যাস, বায়ো ডিজেলের ব্যবহার হলেও, এখনও তা জনপ্রিয় হয়নি। বিদ্যুতের গাড়ি জায়গাটা নিয়েছে। তবে দামের কারণে অনেকেই পিছপা হয়েছেন। এই অবস্থায় বিকল্প হিসাবে নাম উঠে আসছে হুইস্কির বর্জ্য পদার্থ থেকে তৈরি একটি তরল। যার নাম বায়োবুটানল। কার্যকারিতায় পেট্রোল এবং ডিজেলের সঙ্গে এর তেমন কোনও তফাত নেই। গোটা কর্মকাণ্ডের নেপথ্যে এডিনবার্গের নেপিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলছেন স্কটল্যান্ডে প্রতি বছর হুইস্কি থেকে ৭.৫ লক্ষ টন থেকে বর্জ্য বের হয়। এই বিপুল পরিমান বাতিল সামগ্রী এতদিন কোনও কাজে আসত না। এই গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক মার্টিন ট্যাংনের মতে, এই তরল তৈরিতে তারা তেমন কোনও কারিকুরি করেননি। বর্জ্য পদার্থ থেকে স্রেফ তরল এবং শক্ত পদার্থ আলাদা করেছেন। পেট্রোলের বিকল্প হিসাবে এটা খুবই কার্যকরী বলে দাবি গবেষকদের। বায়োবুটানলচালিত গাড়ি তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চালিয়ে দেখিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিরাটদের কোচ ঘোষণা পিছল, আরও সময় চান সৌরভরা]

মার্টিন বলছেন, হুইস্কির উপজাত সামগ্রী দিয়ে জ্বালানির মাধ্যমে গাড়ি চালানোর ঘটনা পৃথিবীতে প্রথম। স্কটল্যান্ড শুধুমাত্র হুইস্কির জন্য পরিচিতি পায়নি। পুনর্ব্যবহারযোগ্য শক্তির  ক্ষেত্রে এটি পথ দেখাবে। গবেষকদের ধারণা ২০১৯ সালের মধ্যে এই জ্বালানিতে পুরোদস্তুর গাড়ি চলবে। যা দুনিয়ার অনেক চাহিদা মেটাবে। হুইস্কি থেকে জ্বালানি তৈরি হলে স্কটল্যান্ডের এই শিল্পে অন্তত ১০০ মিলিয়ন পাউন্ডের লেনদেন হবে। অন্য কোনও জ্বালানির থেকে এটার বাড়িত সুবিধা আছে। এই জ্বালানি গাড়িতে ব্যবহার হলে বাড়তি ইঞ্জিনের প্রয়োজন হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.