সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ নকশা তৈরি হয়েছিল ১৯৪৭ সালে৷ কিন্তু তারপর সরকারি টালবাহানায় কাজ শুরু হতে লেগে গেল পাঁচ দশকেরও বেশি সময়৷ অবশেষে যাত্রীদের জন্য উন্মুক্ত হল বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ রেলপথ৷ যাত্রা শুরু সুইজারল্যান্ডের ৫৭ কিলোমিটার দীর্ঘ গথার্ড বেস টানেলের৷
সুবিশাল আল্পসের মধ্যে দিয়ে আপতত সুইজারল্যান্ডের আর্স্টফিল্ড থেকে বোডিও অবধি ট্রেন চলবে এই সুড়ঙ্গ পথে৷ প্রথম যাত্রায় সামিল হচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওঁলান্দে, ইতালিয় প্রধানমন্ত্রী মাত্তেও রেঞ্জির মতো ব্যক্তিত্বরা৷ পুরো সুড়ঙ্গপথ চালু হলে এক ঘণ্টারও কম সময়ে পৌঁছন যাবে জুরিখ থেকে উত্তর ইটালির মিলানে৷ বর্তমানে এই দুরত্ব অতিক্রম করতে প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট সময় লাগে৷

১৯৯৯ থেকে এই সুড়ঙ্গ রেলপথের কাজ শুরু হওয়ার পর ১২৫ জন শ্রমিক ৪৩,৮০০ ঘণ্টা অনবরত কাজ করে গিয়েছেন তিনটি শিফটে৷ এর পরেও ১৭ বছর লেগে গিয়েছে আল্পসের কঠিন পাথর ভেঙে রেলপথ তৈরি করতে৷ খরচের পরিমান ভারতীয় মুদ্রায় ৮১,৫৯০ কোটি টাকা৷ তবে, এটিই এখন বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ রেলপথ৷ দ্বিতীয় স্থানে জায়গা পেল জাপানের ৫৩.৯ লম্বা শেইকান সুড়ঙ্গ রেলপথ৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১