সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৪৩ সালের ডিসেম্বর মাসের এক কনকনে ঠান্ডায় মাল্টা দ্বীপে যাত্রা শুরু করেছিল টি ক্লাস এইচএমএস পি ৩১১ নামে এক ব্রিটিশ ডুবোজাহাজ৷ লক্ষ্য ছিল ইতালির না মাদ্দালেনা বন্দরে নোঙর ফেলা দুই ইতালীয় জাহাজকে৷ কিন্তু লক্ষ্যের অনেক আগেই থেমে যেতে হয় ডুবোজাহাজকে৷ যাত্রা শুরুর দিন দুইয়ের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি৷ ৩১ ডিসেম্বর পর আর কোন খোঁজ পাওয়া যায়নি ডুবোজাহাজটির৷

সমুদ্রের নিচে থাকা ধ্বংসাবশেষ
খোঁজ মিলল একেবারে ৭৩ বছর পর৷ তবে আস্ত ডুবোজাহাজ নয়, খোঁজ মিলল জাহাজটির ধ্বংসাবশেষের তাও আবার ৭১ জন আরোহী সমেত৷ মাসিমো ডমেনিকো বোর্দোনের নেতৃত্বে একদল ডাইভার খোঁজ পায় ধ্বংসাবশেষের৷ সারদিনিয়া দ্বীপের উত্তর-পশ্চিমে একটি ছোট্ট দ্বীপ টাভোলোরা৷ এই দ্বীপের কাছে একশো মিটার গভীরে পাওয়া যায় ডুবোজাহাজের ধ্বংসাবশেষ৷ ব্রিটিশ নৌবাহিনীর মতে, ওলবিয়া উপসাগরে সমুদ্রের গভীরে পোতা মাইনের আঘাতে ধ্বংস হযে যায় ডুবোডাহাজটি৷ অক্সিজেনের অভাবে মৃত্যু হয় জাহাজে থাকা সব আরোহীর৷
সর্বশেষ খবর
-
‘শিখা’য় শিক্ষা! নিউ মার্কেটের আরও ১৭ হোটেলকে শোকজ দমকলের! ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’
-
ইস্টবেঙ্গলে অন্য রূপে ফিরছে ইমামি, ডুরান্ড ফাইনালের ডার্বির আগেই স্বস্তিতে লাল-হলুদ
-
‘চাইলে গোবিন্দাকে জ্যান্ত পুঁততেন বা বিষ খাওয়াতেন, কিন্তু…’, সুনীতাকে নিয়ে বিস্ফোরক রাখি!
-
যাদবপুরের আঁচ এবার মেদিনীপুর কলেজে, ক্যাম্পাসের মধ্যেই এসএফআই-এবিভিপি সংঘর্ষ!
-
আসন পুনর্বিন্যাসে রাজি বিজয়! শাহী সাক্ষাতের পরই ইউ টার্ন? তামিলভূমে ‘গদ্দার’ কটাক্ষ মুখ্যমন্ত্রীকে