Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ajker Rashifal

২ নভেম্বর রাশিফল: মালব্য রাজযোগে কোন কোন রাশির প্রতিপত্তি লাভ? আপনার ভাগ্যে কী?

জেনে নিন আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১১:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১১:২৭

options
link
২ নভেম্বর রাশিফল: মালব্য রাজযোগে কোন কোন রাশির প্রতিপত্তি লাভ? আপনার ভাগ্যে কী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ ২ নভেম্বর, ২০২৫ শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। এর ফলে গঠিত হবে ‘পঞ্চ মহাপুরুষ যোগ’-এর এক যোগ মালব্য রাজযোগ। এটি অত্যন্ত শুভ যোগ। চিত্রায় প্রবেশের আগে পর্যন্ত এই রাজযোগ স্থায়ী হবে। কিন্তু এর সুফল এ বছর শেষ পর্যন্ত সঙ্গে থাকবে বৃষ, তুলা ও মীন রাশিতে। এছাড়াও এই যোগের প্রভাব পড়বে বেশ কিছু রাশির জাতক-জাতিকার উপর। কিছু রাশির জন্য এটি শুভ ফল বয়ে আনলেও, কয়েকটি রাশির জন্য তা দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। চলুন, জেনে নেওয়া যাক আজকের রাশিফল (Ajker Rashifal)। কী রয়েছে আপনার ভাগ্যে?

Horoscope: Daily horoscope on 23 June

Advertisement

মেষ রাশি:  আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে। আর্থিক দিকে কিছুটা চাপ থাকতে পারে, তাই বুঝে খরচ করুন। সম্পত্তি লাভের শুভ যোগ রয়েছে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। 

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। নতুন কোনও কাজে হাত দিলে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভ হতে পারে। ব্যক্তিগত সম্পর্কে মধুরতা বজায় থাকবে। সম্পত্তি কেনা-বেচার সুযোগ পাবেন। ব্যবসার ক্ষেত্রে বড় কোনও সুযোগ আসতে পারে। 

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং নতুন মানুষের সঙ্গে পরিচিতি হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। আইনি সমস্যা এড়িয়ে চলুন।

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা না করাই ভালো। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করুন, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে অশান্তির আশঙ্কা। 

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: আর্থিক উন্নতি হতে পারে। প্রেমের সম্পর্কে নতুন মোড় আসবে। অহংকার পরিহার করুন এবং সবার সঙ্গে মিলেমিশে চলুন। পরিশ্রম বাড়বে। প্রেমের সম্পর্ক খারাপ যাবে। পেটের সমস্যায় ভোগার আশঙ্কা।

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। পরিচিত কারওর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে বিবাদ এড়িয়ে চলুন। দুপুরের পর কোনও বড় সমস্যায় পড়তে পারেন। নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন। 

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: আপনার জন্য দিনটি আজ চমকপ্রদ। আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন।  ব্যক্তিগত জীবনে ভারসাম্যতা বজায় রাখার চেষ্টা করুন। জীবিকার জন্য অন্যের সাহায্য মিলতে পারে। গৃহে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি। স্বাস্থ্য ভালো যাবে।

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। নিজের ওপর বিশ্বাস রাখুন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কোনও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন। পারিবারিক দিক থেকে দিনটি শুভ।

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন যেতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। প্রেমের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। গৃহনির্মাণের পরিকল্পনার জন্য দিনটি শুভ।

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: আজ আপনার মানসিক চাপ কিছুটা বাড়বে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। আর্থিক দিকে বুঝে চলবেন। স্বাস্থ্য ভালো রাখতে যোগাভ্যাস করতে পারেন। পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন।

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন। আর্থিক লাভ হতে পারে। সৃজনশীল কাজগুলিতে সাফল্য আসবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদের আশঙ্কা। স্বাস্থ্যের দিকে নজর দিন। 

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। ব্যবসায় লাভের যোগ। আর্থিক উন্নতি হবে। সঞ্চয়ের সুযোগ পাবেন। মানসিক শান্তি মিলবে। পরিবারে সকলের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.