Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Ajker Rashifal

২১ অক্টোবর রাশিফল: বিরল গ্রহের বিন্যাসে জীবনে বড় পরিবর্তন! সুখবর শুনবে কোন রাশি

জেনে নিন আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১২:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১২:০১

options
link
২১ অক্টোবর রাশিফল: বিরল গ্রহের বিন্যাসে জীবনে বড় পরিবর্তন! সুখবর শুনবে কোন রাশি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান ও যোগ তৈরি হচ্ছে আজ। বিশেষ করে সূর্য, মঙ্গল ও বুধের তুলা রাশিতে অবস্থান এবং কর্কট রাশিতে বৃহস্পতির গোচর এই দীপাবলিকে অত্যন্ত শুভ ও প্রভাবশালী করে তুলবে। এই ধরনের বিরল গ্রহের বিন্যাস জীবনে বড় পরিবর্তন আনবে বিশেষ কিছু রাশির। উন্নতি ও সমৃদ্ধি ঘটবে। বিদ্যমান থাকবে আদল যোগ, যা যেকোনও কাজেই শুভ ফল দেয়। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)। 

Horoscope: Daily horoscope on 23 June

Advertisement

মেষ রাশি: কর্মজীবনে উন্নতি। পার্টনারশিপের ব্যবসায় বড় লাভের যোগ রয়েছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগেও ভালো ফল মিলতে পারে। আর্থিক দিক থেকে দিনটি শুভ। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। চোট লাগা পুরনো ব্যথা বাড়বে। সন্তানের জন্য উদ্বেগ। 

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে। মানসিক চাপ কমাতে যোগাভ্যাস করুন। 

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি:  বুধের শক্তিশালী অবস্থানের কারণে ব্যবসায়িক লাভ। আর্থিক বিনিয়োগে লাভের যোগ রয়েছে। প্রচুর অর্থলাভের সুযোগ পাবেন। দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। 

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: এই রাশির অধিপতি চন্দ্র, এবং শক্তিশালী বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। পদ, প্রতিপত্তি, মানসিক শান্তি এবং আর্থিক সমৃদ্ধি লাভ ঘটবে। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নতুন সম্পর্কের শুরু হতে পারে। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা।

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: কর্মজীবনে ভাগ্যের সহায়তায় উন্নতি, বিশেষ করে সম্মান ও স্বীকৃতির যোগ রয়েছে। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে। প্রেমের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও, দিনের শেষে সম্পর্ক আরও মজবুত হবে। গাঢ় নীল রঙের পোশাক আজকের জন্য শুভ ফল দেবে।

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: কর্মক্ষেত্রে কিছু সমস্যা এলেও, তা আপনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন। প্রেমের জন্য দিনটি শুভ। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। 

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: সূর্য, মঙ্গল ও বুধ এই রাশিতে থাকার কারণে তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের ক্ষমতা তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন। আর্থিক ভাগ্য ভালো। তবে খরচের দিকেও নজর রাখুন। প্রেমের সম্পর্কে গভীরতা আসবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। 

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে দিনটি শুভ। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে খাদ্যাভ্যাসে। যানবাহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো নয়। যেকোনও বিপদে মাথা ঠান্ডা রাখুন। মানসিক চাপ বাড়বে।

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: শাসক গ্রহ বৃহস্পতির শুভ প্রভাবে ভাগ্য খুবই অনুকূল থাকবে। দীর্ঘদিনের পুষে রাখা কোনও ইচ্ছা পূরণ হতে পারে। স্ত্রীর সঙ্গে আলোচনা করে তবেই যেকোনও সিদ্ধান্ত গ্রহণ করুন।

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: পেশাগত জীবনে উন্নতির যোগ। আর্থিক দিক থেকে সমৃদ্ধি আসবে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। পারিবারিক এবং সামাজিক জীবনে সম্মান বৃদ্ধি। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। ব্যবসায় কোনও সুযোগ আসতে পারে। 

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে সতর্ক থাকুন। যেকোনও বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন। ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখতে ধৈর্য ধরুন। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হোন। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে।

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে। নিজেকে সংযত রাখুন। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় দেখা দেবে। পারিবারিক জীবনে ছোটখাটো বিবাদ দেখা দেবে। যেকোনও সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.