আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল।

আরও পড়ুন:
মেষ রাশি: আজকে প্রভাবশালীদের সমর্থন পাবেন। তাতে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে বলে অনুমান। কাউকে ঋণ দিয়ে থাকলে, সেই অর্থ অপ্রত্যাশিত ভাবে ফেরত পেতে পারেন। দিনের শেষে বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোই যাবে।

বৃষ রাশি: স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আজ, ভাই-বোনের থেকে সাহায্য পেতে পারেন। নিজের খারাপ সময়ের থেকে শিক্ষা নিন। পরবর্তীকালে তা আপনাকে সাহায্য করবে। পেশাক্ষেত্রে সাবধানে কাজ করুন। অন্যদের কথা শুনলে স্ত্রীর সঙ্গে সম্পর্কের ক্ষতি হতে পারে।

মিথুন রাশি: দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। অপ্রত্যাশিত কোনও খবর পরিবারে উত্তেজনা বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে আপনি প্রতিযোগীদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারেন। পেশাক্ষেত্রে দিনটি ভালোই কাটবে।

কর্কট রাশি: কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে অর্থ ব্যয় হতে পারে। তাতে অর্থনৈতিক অবস্থা বিগড়ে যেতে পারে। কিন্তু আগামীতে বুঝতে পারবেন এই জিনিস কেনাটা কতটা প্রয়োজন।পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। অফিসে অনেক সময় দিতে হতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন।

সিংহ রাশি: আপনার দয়ালু স্বভাব খুশির মুহূর্ত নিয়ে আসবে। আপনার লগ্নি ও ভবিষ্যৎ পরিকল্পনা সবাইকে জানাবেন না। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে মেজাজ ফুরফুরে থাকবে। এই রাশির শিক্ষার্থী জাতক-জাতিকারা পড়াশোনায় মন দিন।

কন্যা রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। এতে আপনার একাকীত্ব দূর হবে। অতিরিক্ত অর্থ ব্য়য় আপনাকে সমস্যায় ফেলতে পারে। কর্মক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।

তুলা রাশি: মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন। অর্থ সাশ্রয়ের দিকে নজর দিন। আপনার সন্তান কোনও পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারে। প্রেম জীবনের ছোটখাটো তিক্ততা ভুলে যান। আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না।

বৃশ্চিক রাশি: নিজের পছন্দ অনুযায়ী কাজ করুন। সন্তানদের কারণে অর্থলাভ হতে পারে। ব্যক্তিগত ও গোপন তথ্য প্রকাশ করবেন না। আজকের দিনটি কল্যাণকর। সবকিছু আপনার অনুকূলেই থাকবে বলেই অনুমান।

ধনু রাশি: স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার প্রিয়জন আপনার থেকে কী চায়, তা জানার চেষ্টা করুন। আত্মীয়দের সঙ্গে ঘুরতে যেতে পারেন। কোনও প্রকল্প আটকে যেতে পারে। প্রেম সংক্রান্ত বিষয়ে সাবধানে সিদ্ধান্ত নিন।

মকর রাশি: নিজের মত জানাতে দ্বিধা বোধ করবেন না। আত্মবিশ্বাস ফেরাতে সমস্যার মোকাবিলা করুন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে।

কুম্ভ রাশি: আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। বন্ধুদের সঙ্গে ঝামেলা হতে পারে। কর্মক্ষেত্রে বসের প্রশংসা পেতে পারেন।

মীন রাশি: নিজেকে দোষারোপ করবেন না। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা