সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেখায় লেখা জীবনের কাহিনী৷ সেই কাহিনী যে শুধু হাতে বা কপালে থাকবে এমন কোনও কথা নেই৷ ভাগ্য বদলাতে পারে কবজির রেখার জোরেও৷ খেয়াল করেছেন কখনও, কী বলছে এই রেখাগুলি? না করে থাকলে এবারে একবার নজর দিয়ে দেখুন৷
হাতের তালুর ঠিক পরেই সবচেয়ে উপরে যে রেখাটি দেখা যায়, তা হল স্বাস্থ্য নির্ণায়ক৷ রেখাটি যদি গাঢ় হয়, তাহলে ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী হবে৷ আর যদি হালকা হয় তবে হামেশাই কিছু না কিছু অসুখ লেগেই থাকবে৷ মহিলাদের ক্ষেত্রে রেখাটি উর্ধমুখি ও ভাঙা হলে স্ত্রীরোগের সম্ভাবনা বেশি থাকে৷ বিশেষ করে সন্তান হওয়ার সময় সমস্যা দেখা দেয়৷

দ্বিতীয় রেখাটি সাধারণত ব্যক্তির সম্পদ, উন্নতি ও সুখের ভালমন্দের কাহিনী ব্যাখ্যা করে৷ রেখা যত সুস্পষ্ট হবে ততই বৃদ্ধি পাবে সুখ-স্বাচ্ছন্দ্য৷

তৃতীয় রেখাটির উপরে নির্ভর করে কেরিয়ার ও সাফল্য৷ আর যদি তৃতীয় রেখার নিচে সমান্তরালভাবে চতুর্থ একটি রেখা গড়ে ওঠে৷ তাহলে সেই ব্যক্তিকে জীবনের পথে কখনও পিছু ফিরে তাকাতে হবে না৷

সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন