Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
রাশিফল

সুসংবাদ পেতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা, জেনে নিন কেমন কাটবে সপ্তাহটা

আপনার ভাগ্যে কী রয়েছে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১৩

options
link
সুসংবাদ পেতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা, জেনে নিন কেমন কাটবে সপ্তাহটা zoom
অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিতার বার্ধক্যজনিত কারণে অসুস্থতা আপনাকে উদ্বেগে রাখবে মিথুন রাসির জাতকদের। কর্কট রাশির জাতকদের আর্থিক দিক শুভ। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement
 
মেষ
aries1

পারিবারিক সমস্যাগুলির সমাধান আপনার মানসিক চাপ দূর করবে। কর্মক্ষেত্রে একাধিক পরিকল্পনাকে ঘিরে ব্যস্ততা বাড়তে পারে। স্বজনদের কেউ কেউ আপনার বিরোধিতা করলেও নিজের জায়গা থেকে সরবেন না। এ সপ্তাহে বহুদিনের পড়ে থাকা কোনও কাজের সম্পাদন আপনাকে চিন্তামুক্ত করবে। কাউকে যেচে উপকার করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে। সপ্তাহটিতে আপনার মানসিক শক্তির প্রাচুর্য বজায় থাকবে।

 
বৃষ
taurus

কর্মক্ষেত্রে গঠনমূলক পরিকল্পনার দ্বারা সাফল্য নিশ্চিত করবেন। তবে সপ্তাহটিতে বকেয়া পাওনা আদায়ে বিলম্ব আপনাকে উদ্বেগে রাখবে। গৃহনির্মাণ সংক্রান্ত কোনও সমস্যার সমাধান হবে। দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে ও স্ত্রীর বুদ্ধির দ্বারা উপকৃত হবেন। দূর ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখতে হতে পারে। আর্থিক লেনদেনের ব্যাপারে সপ্তাহটিতে সতর্কতার প্রয়োজন। সন্তানের মেধার বিকাশ।

 
মিথুন

jemini

নতুন কোনও জমি অথবা বাড়ি কেনার পরিকল্পনা এগিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে নিজের প্রভাব বজায় থাকলেও আর্থিক দিক থেকে ততখানি সাফল্য নাও আসতে পারে। পিতার বার্ধক্যজনিত কারণে অসুস্থতা আপনাকে উদ্বেগে রাখবে। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের কারণে পারিবারিক আনন্দ ও গর্ব। প্রেমজ জটিলতাগুলি এ সপ্তাহে কেটে যাবে।

 

কর্কট

cancer

কর্মক্ষেত্রে শ্রম ও দক্ষতার বিলম্বিত স্বীকৃতি মিলতে পারে। আর্থিক দিক থেকে সপ্তাহটি শুভ। ব্যয়বাহুল্যের যোগ থাকলেও সঞ্চয় পরিকল্পনার বাস্তবায়ন, জ্ঞাতিশত্রু বাগড়া দেওয়ার কারণে কোনও জমি অথবা বাড়ি ক্রয়-বিক্রয়ে বাধা, শারীরিক দিক শুভ হলেও আচমকা চোটাঘাতে ক্লেশভোগের যোগ। দাম্পত্য সম্পর্ক শুভ হলেও উভয়ের প্রচেষ্টার দ্বারা পারিবারিক জটিল কোনও সমস্যার সমাধান।

সিংহ

leo

শারীরিক দিকে নজর দেওয়ার প্রয়োজন। শারীরিক কারণে কোনও কর্ম পরিকল্পনায় ব্যাঘাত আসতে পারে। শত্রুর মোকাবিলায় আইনি ব্যবস্থা নিতে হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল। সপ্তাহের মধ্যভাগে সম্পত্তি সংক্রান্ত মামলার ফলাফল অনুকূলে আসতে পারে। এ সপ্তাহে ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ না করাই ভাল। স্ত্রীর নামে সম্পত্তিলাভের যোগ রয়েছে।

 
 
কন্যা

virgo

একাধিক উপায়ে উপার্জনের সম্ভাবনা দেখা যায়। অযথা মানসিক জটিলতা পরিত্যাগ করুন। পারিবারিক শান্তি কোনও সদস্যের বিরূপ আচরণের কারণে ব্যাহত হতে পারে। পিতার পরামর্শ অনুযায়ী চললে ব্যবসায়ে লাভবান হবেন। বহুদিনের পাওনা আদায় হতে পারে। চাকরিজীবীদের বহু শ্রম ও বহুভ্রমণের কারণে সপ্তাহটিতে শারীরিক ক্লান্তি থাকতে পারে।

 
তুলা

libra

কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা দেখা যায়। তৃতীয় কোনও ব্যক্তির কারণে দাম্পত্য সম্পর্কে জটিলতা ও দূরত্বের বৃদ্ধি। এ সপ্তাহে আটকে যাওয়া কিছু কাজ উতরে যেতে পারে। সপ্তাহের শেষের দিকে কর্মসূত্রে দূর এমনকী বিদেশেও যেতে হতে পারে। অতিরিক্ত ভাবপ্রবণতা ক্ষতি করতে পারে। মাতা অথবা মাতৃস্থানীয়া কারও শারীরিক অবস্থার উন্নতিতে উদ্বেগমূলক হবেন।

 
বৃশ্চিক

scorpio

শারীরিক দিক থেকে হজমের গোলমালের কারণে ক্লেশভোগের যোগ। বাইরে বন্ধুত্ব ও গোপনে শত্রুতা করে কেউ বিপাকে ফেলার চেষ্টা করলেও তা এড়িয়ে যেতে সক্ষম হবেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে সংস্থাগত পরিবর্তনের চেষ্টা সফল হতে পারে। খেলাধূলার জগতের ব্যক্তিদের সরকারি স্বীকৃতি মিলতে পারে। প্রিয়জনের কোনও শুভ খবরে আনন্দিত হবেন।

 
ধনু

saggetarius

কর্মক্ষেত্রে অস্থিরতা ও জটিলতা বৃদ্ধি পেতে পারে। ন্যায্য পাওনা আদায়ে বিলম্ব আপনাকে উদ্বেগে রাখবে। বিকল্প পথে রোজগারের চেষ্টা সফল হতে পারে। পুরনো কোনও বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। ঝুঁকিবহুল বিনিয়োগ এ সপ্তাহে এড়িয়ে চলাই ভাল। সন্তানের বহুমুখী প্রতিভার বিকাশে পারিবারিক আনন্দ ও গর্ব। আইনি জটিলতা থেকে দূরে থাকাই ভাল।

 
 
মকর

capricorn

কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে কোনও ত্রুটি না রাখলেও আর্থিক দিক থেকে সপ্তাহটি তেমন ভাল ফল নাও দিতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকলেও গুরুজনের শরীর নিয়ে চিন্তায় থাকবেন। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন। অতিরিক্ত ব্যয়বাহুল্যের কারণে সঞ্চয়নাশের যোগ। সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে হতে পারে।

 
কুম্ভ

aquarius

অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগের সম্ভাবনা। বৈদেশিক ব্যবসায়ে নতুন যোগাযোগ উৎসাহ বাড়াবে। সম্পত্তি নিয়ে ভাইবোনেদের সঙ্গে আলোচনা সফল হবে। কাউকে কোনও উপকার করে তার অপ্রত্যাশিত প্রতিদান আপনাকে অবাক করতে পারে। সন্তানের খেলাধূলার দক্ষতার কারণে সরকারি স্বীকৃতি ও নতুন চাকরিলাভের যোগ, মাঝেমধ্যেই মানসিক অবসাদ থাকতে পারে।

 
মীন

pisces

পারিবারিক দায়দায়িত্ব পালনে বহু ব্যস্ততা ও বহুব্যয়ের যোগ। সাংসারিক সমস্যার কারণে মানসিক চাপে থাকতে পারেন। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন। বিতর্কিত পরিবেশ এড়িয়ে চলাই ভাল। নারীজাতিকাদের নতুন কোনও প্রেমজ যোগাযোগ উৎসাহিত করবে। কোনও সজ্জন ব্যক্তির পরামর্শে লাভবান হবেন। বাহন চালকদের সতর্কতার প্রয়োজন।

 

।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.