Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬

ইচ্ছাপূরণের যোগ কন্যা রাশির, স্বাস্থ্যের দিকে নজর দিন ধনু রাশির জাতকরা

কী বলছে আপনার রাশিফল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১৫

options
link
ইচ্ছাপূরণের যোগ কন্যা রাশির, স্বাস্থ্যের দিকে নজর দিন ধনু রাশির জাতকরা zoom
Advertisement
অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোটামুটি মিশ্রভাবেই কাটবে সপ্তাহটি। কারোর আর্থিক যোগ ভাল, কারোর আবার গুরুজনদের রোগ নিরাময়ের সম্ভাবনা রয়েছে। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
মেষ
aries1

কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততা ও ভ্রমণের কারণে শারীরিক ও মানসিক দিক থেকে ক্লান্ত থাকতে পারেন। স্বজনদের মধ্যে কারও উন্নতিতে মানসিক আনন্দ পেতে পারেন। পিতার সঙ্গে মতবিরোধের কারণে মানসিক ক্লেশ। চলাফেরায় সতর্ক থাকুন। আচমকা চোটাঘাতে ক্লেশভোগ। ভ্রমণের কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। বন্ধুর বিপদের দিনে পাশে থাকতে পারেন।

 
বৃষ
taurus

বহুদিনের ব্যবসায়িক কোনও সমস্যার সমাধান আপনার উদ্বেগ দূর করবে। বিতর্ক-বিবাদ এড়িয়ে চলুন। শত্রুরা কেউ কেউ এ সপ্তাহে সক্রিয় হতে পারে। পারিবারিক শান্তি সন্তানের কারণে বিঘ্নিত হতে পারে। বিদ্যার্থীদের ভাল সুযোগ সামনে আসতে পারে। বকেয়া পাওনা উদ্ধার হতে পারে তবে অধিক ব্যয় নিশ্চিত। পিতৃস্থানীয় কারও পরামর্শে লাভবান হতে পারেন।

 
মিথুন

jemini

দূরের কোনও বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। কর্মক্ষেত্রে নিজের সাফল্য বজায় থাকলেও আর্থিক পাওনা আদায়ে বিলম্ব হতে পারে। ব্যবসায়ীদের এ সপ্তাহে চিন্তা বাড়তে পারে। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে খেয়াল রাখুন। শারীরিক দিক থেকে মুখমণ্ডলের কোনও পীড়ায় ক্লেশ। পিতার বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ব্যয় বৃদ্ধি পেতে পারে।

 

কর্কট

cancer

নিজের স্বাস্থ্য নিয়ে জটিলতা বাড়তে পারে। উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা উচিত। কর্মক্ষেত্রে বহুদিনের পড়ে থাকা কাজের সম্পাদন আপনাকে চাপমুক্ত করবে। ভ্রাতা অথবা ভগিনীর জন্য চিন্তা বাড়তে পারে। সমাজকল্যাণমূলক অনুষ্ঠানে দান-ধ্যান করে জনপ্রিয়তা বৃদ্ধি করবেন। অতিরিক্ত ভাবপ্রবণ মনোভাব ক্ষতি করতে পারে।

সিংহ

leo

প্রভাবশালী কোনও ব্যক্তির সান্নিধ্যলাভের দ্বারা নিজের কার্যসিদ্ধি করতে পারেন। পেশাদারদের ব্যস্ততা বৃদ্ধি ও রোজগার বৃদ্ধি পাবে। কর্মব্যস্ততার কারণে দূর ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখতে হতে পারে। আইনি কোনও সমস্যার সমাধান আপনার উদ্বেগ দূর করবে। সন্তানের চলাফেরার পরিবর্তন আপনাকে চিন্তিত করবে। দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে।

 
 
কন্যা

virgo

বহুদিনের কোনও ইচ্ছাপূরণের যোগ। গৃহ নির্মাণ সংক্রান্ত জটিলতাগুলি যা ছিল তা কেটে যেতে পারে। পারিবারিক জটিলতার অবসান। পিতার স্বাস্থ্যের উন্নতি আপনাকে উদ্বেগমুক্ত করবে। আর্থিক দিক থেকে সপ্তাহটি বেশ শুভ ফল দিতে পারে তবে এ সপ্তাহে কাউকে টাকা পয়সা ধার না দেওয়াই ভাল। পুরনো প্রেমজ সম্পর্ক ফিরে আসতে পারে।

 
তুলা

libra

নতুন কোনও কর্মপরিকল্পনায় ব্যস্ততা বাড়লেও আকস্মিক জটিলতার কারণে উদ্যমের ঘাটতি দেখা দিতে পারে। বেকারদের নতুন কর্মলাভের যোগ আছে। পারিবারিক শান্তি অব্যাহত থাকলেও অহেতুক ক্রোধের কারণে পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা। খেলাধুলার জগতে যাঁরা আছেন তাঁদের সরকারি স্বীকৃতি মিলতে পারে। অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগ। পেটের সমস্যায় ভুগতে হতে পারে।

 
বৃশ্চিক

scorpio

কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ সামনে আসতে পারে। কোনও বন্ধুর সাহায্যে নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনায় সাফল্য নিশ্চিত হতে পারে। পিতার পরামর্শে দীর্ঘদিনের কোনও পারিবারিক সমস্যার সমাধান। নিজের চিকিৎসার কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। সন্তানের গবেষণামূলক কর্মে সাফল্যের কারণে পারিবারিক গর্ব ও আনন্দ। বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি বেশ শুভ।

 
ধনু

saggetarius

ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি চাপ বৃদ্ধি করতে পারে। পারিপার্শ্বিক কারণে মানসিক অশান্তি থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না। শারীরিক দিক থেকে সতর্কতা প্রয়োজন। প্রেমজ ব্যাপারে নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করতে পারে। সন্তানের লেখাপড়ায় সাফল্যের যোগ এবং সন্তানের কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। স্নায়ুপীড়ায় ক্লেশভোগের যোগ।

 
 
মকর

capricorn

জটিলতার মধ্যে দিয়ে কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে। দুরূহ কোনও কাজ করে সুনাম অর্জন করবেন। বিলাসব্যসনে ব্যয় বৃদ্ধির কারণে ঋণ নিতে হতে পারে। তৃতীয় কোনও ব্যক্তির কারণে প্রেমজ ব্যাপারে জটিলতা বাড়তে পারে। পিতৃসম্পত্তি রক্ষণাবেক্ষণের দিকে নজরদানের প্রয়োজন। শেয়ার অথবা ফাটকা ব্যবসায় রোজগার বৃদ্ধি পেতে পারে। সংগীত কলা চর্চায় আগ্রহ ও জনপ্রিয়তা বৃদ্ধির যোগ।

 
কুম্ভ

aquarius

অনিয়মের কারণে শারীরিক ক্লেশের যোগ আছে। বহুদিনের কোনও ইচ্ছাপূরণের সময়, ব্যবসায়ীদের বিলম্ব হলেও সাফল্য নিশ্চিত হবে। সপ্তাহটিতে একাধিক উপায়ে অর্থাগমের সুযোগ আসতে পারে। নিকট ভ্রমণের দ্বারা মানসিক আনন্দ। পারিবারিক দায়দায়িত্ব পালনে বহুব্যয়ের যোগ আছে। প্রবাসী ঘরে ফিরতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলাই ভাল।

 
মীন

pisces

অকারণে প্রতিবেশীর সঙ্গে বাক-বিতন্ডা আপনার মানসিক চাপ বাড়াতে পারে। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকুন। বাতজ বেদনায় শারীরিক ক্লেশভোগের যোগ। স্ত্রীর বুদ্ধির দ্বারা পারিবারিক সমস্যার সমাধান। স্বজনদের সঙ্গে সম্পত্তি নিয়ে মতবিরোধের আশঙ্কা। চাকরীজীবীদের উন্নতি ও আর্থিক দিক থেকে সপ্তাহটিতে লাভবান হওয়ার যোগ। বাড়তি খরচে চিন্তাবৃদ্ধি।

 

।।     দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.