Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
রাশিফল

চলতি সপ্তাহে হতে পারে ইচ্ছেপূরণ, জেনে নিন কী রয়েছে আপনার ভাগ্যে

রইল এই সপ্তাহের রাশিফল৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১৫

options
link
চলতি সপ্তাহে হতে পারে ইচ্ছেপূরণ, জেনে নিন কী রয়েছে আপনার ভাগ্যে zoom
অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে। ইচ্ছেপূরণেরও যোগ রয়েছে এই সপ্তাহে। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়

Advertisement
 
মেষ
aries1

নিজের আত্মবিশ্বাসের উপর ভর করে কর্মক্ষেত্রের বেশ কিছু সমস্যার সমাধান করে ফেলতে সক্ষম হবেন। পারিবারিক পরিবেশ অনুকূল তবে কোনও সদস্যের আচমকা স্বাস্থ্যহানির কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। বন্ধুমহলে নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারেন। ফাটকা অথবা শেয়ার ব্যবসায়ে লাভের আশা করা যায়। বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি শুভ খবর আনতে পারে।

 
বৃষ
taurus

শারীরিক কারণে এ সপ্তাহে কর্ম পরিকল্পনায় ব্যাঘাত আসতে পারে। নতুন কোনও জমি অথবা বাড়ি কেনার পরিকল্পনা শুরু করতে পারেন। পিতৃ সম্পত্তি নিয়ে ভাইবোনেদের সঙ্গে আলোচনা সফল হবে। দাম্পত্য সম্পর্কে মাঝেমধ্যেই বোঝাপড়ার অভাব দেখা যায়। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্য আপনাকে গর্বিত করবে, নিকট ভ্রমণের আয়োজন সফল হতে পারে। আর্থিক দিক শুভ।

 
মিথুন

jemini

কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে সদ্ভাব রেখে চলুন। এ সপ্তাহে যে কোনও রাগ, বিতর্কবিবাদ থেকে দূরে থাকাই ভাল। পারিবারিক কিছু কাজের সম্পাদন আপনাকে চিন্তামুক্ত করবে। নিকটজনের মন্দ ব্যবহারে ব্যথিত বোধ করবেন। আয়-ব্যয়ের সমতা রক্ষা সম্ভব নাও হতে পারে। দূরের কোনও আত্মীয়ের দ্বারা উপকৃত হতে পারেন। নারী-জাতিকাদের নতুন প্রেমজ যোগাযোগ উৎসাহিত করবে।

 

কর্কট

cancer

পারিপার্শ্বিক কারণে মানসিক চিন্তার বৃদ্ধি। কর্মক্ষেত্রে পড়ে থাকা কিছু কাজ নিয়ে চাপে থাকবেন। কারও প্ররোচনার দ্বারা উৎসাহিত হয়ে আর্থিক বিনিয়োগ করা উচিত হবে না। পারিবারিক শান্তি মাঝে মধ্যেই বিঘ্নিত হতে পারে। পেশাদারদের দক্ষতা বৃদ্ধি ও কর্মের কারণে দূর ভ্রমণের সুযোগ আসতে পারে। সপ্তাহের শেষের দিকে সন্তানের কোনও শুভ খবর আপনাকে আনন্দ দেবে।

সিংহ

leo

বহুদিনের কোনও ইচ্ছাপূরণের যোগ দেখা যায়। পারিবারিক শান্তির বৃদ্ধি। স্ত্রীর নামে কোনও ব্যবসায়ে লাভ সুনিশ্চিত হতে পারে। সমাজকল্যাণমূলক অনুষ্ঠানে ব্যয় করে জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারেন। সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য নিশ্চিত হতে পারে। পিতার বার্ধক্যজনিত কারণে অসুস্থতা আপনাকে উদ্বিগ্ন করবে। অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় সম্ভব নাও হতে পারে।

 
 
কন্যা

virgo

নতুন কোনও পরিকল্পনাকে ঘিরে কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে। অংশীদারের সঙ্গে বোঝাপড়ার অভাবে নতুন লগ্নি স্থগিত রাখতে হতে পারে। হৃদরোগীদের এ সপ্তাহে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার প্রয়োজন। সন্তানের চঞ্চল মানসিকতা আপনাকে চিন্তায় রাখবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দিকে নজরদানের প্রয়োজন দেখা যায়। আর্থিক দিক চলনসই।

 
তুলা

libra

সপ্তাহটিতে সতর্কভাবে চলার প্রয়োজন। অতিরিক্ত কথার কারণে সম্মানহানির আশঙ্কা। কাউকে যেচে উপকার করা থেকে বিরত থাকাই ভাল। কর্মক্ষেত্রে কোনও দলভুক্ত না হয়ে নিজের দায়িত্ব পালনের দিকে নজর রাখুন। স্বজনদের কারও চক্রান্তের শিকার হতে পারেন। পারিবারিক দায়দায়িত্ব পালনে ব্যয় বৃদ্ধি পেতে পারে। নিজের শারীরিক দিক অনিয়মের কারণে ক্লেশ দিতে পারে।

 
বৃশ্চিক

scorpio

কর্মক্ষেত্রে পড়ে থাকা কিছু কাজ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীদের বাড়তি বিনিয়োগ তেমন ভাল ফল নাও দিতে পারে। পারিপার্শ্বিক কারণে এ সপ্তাহে চিন্তার আধিক্য থাকতে পারে। আইনি ঝুটঝামেলা এড়িয়ে চলাই ভাল। নতুন কোনও বন্ধু এলেও তা যাচাই করে নেওয়া ভাল। নিকটজনের বিবাহের প্রস্তাব আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি আপনাকে খুশি করবে।

 
ধনু

saggetarius

কোনও বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পরামর্শে ব্যবসায়িক সমস্যার সমাধান। নিকট কোনও বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। শারীরিক দিক থেকে আচমকা চোটাঘাতে ক্লেশভোগের যোগ। চাকরিজীবীদের পদোন্নতি ও আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সুযোগ আসবে। ধর্ম-কর্মে আগ্রহ বৃদ্ধি ও গৃহে কোনও অনুষ্ঠানে অতিথি সমাগমে আনন্দ, দাম্পত্য সম্পর্ক শুভ।

 
 
মকর

capricorn

নতুন কোনও কর্মলাভের সুযোগ আসতে পারে। বকেয়া পাওনা আদায়ে বিলম্ব আপনাকে মানসিক অশান্তিতে রাখতে পারে। পারিবারিক শান্তি কোনও সদস্যের খামখেয়ালি আচরণের কারণে ব্যাহত হতে পারে। নিজের শারীরিক দিকে খেয়াল রাখুন। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। প্রভাবশালী কোনও ব্যক্তির সান্নিধ্যলাভের দ্বারা কার্যসিদ্ধি করতে পারেন।

 
কুম্ভ

aquarius

পারিবারিক শান্তির দিকে খেয়াল রাখুন। টাকাপয়সা লেনদেন সংক্রান্ত ব্যাপারে সতর্কতার প্রযোজন। পেশাদারদের নতুন যোগাযোগে লাভবান হওয়ার যোগ। সন্তানের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমজ ব্যাপারে জটিলতা আপনাকে মানসিক কষ্ট দিতে পারে। পারিবারিক দায়িত্ব পালনে বহুব্যয়ের যোগ আছে। সামাজিক উন্নয়নে নিজেকে জড়াতে পারেন।

 
মীন

pisces

পারিবারিক দিক থেকে খুশির খবরে আনন্দ। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। এ সপ্তাহে একাধিক উপায়ে অর্থাগমের যোগ দেখা যায়। পিতার স্বাস্থ্যের উন্নতি আপনার উদ্বেগ দূর করবে। স্ত্রীর বুদ্ধির দ্বারা সাংসারিক উন্নতি ও সমৃদ্ধির বিকাশ। সন্তানের লেখাপড়ায় সাফল্যের কারণে পারিবারিক আনন্দ ও গর্ব। পেটের গোলমালে শারীরিক ক্লেশভোগের সম্ভাবনা।

 

।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.