Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
রাশিফল

স্বাস্থ্য নিয়ে সচেতন হোন ধনু রাশির জাতকরা, বাকিদের ভাগ্যে কী রয়েছে?

আপনার ভাগ্যে কী রয়েছে, জেনে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১১

options
link
স্বাস্থ্য নিয়ে সচেতন হোন ধনু রাশির জাতকরা, বাকিদের ভাগ্যে কী রয়েছে? zoom
অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রে মন দিয়ে দায়িত্ব পালন করুন বৃষ রাশির জাতকরা। কর্কট রাশির জাতকদের অর্থ আসতে পারে। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়

 
মেষ
aries1

গৃহনির্মাণ নিয়ে প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবার কারণে মানসিক উদ্বেগ দূর হবে। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে ত্রুটি না থাকলেও পাওনা আদায়ে বিলম্বের সম্ভাবনা, একাধিক ব্যবসায়ীক প্রকল্পে জড়িয়ে ব্যস্ততা বাড়াতে পারেন। সন্তানের খেলাধূলায় সাফল্য আপনাকে আনন্দ দেবে, পারিবারিক শান্তি বজায় থাকবে এবং স্বজনদের কারও পরামর্শে লাভবান হবেন।

Advertisement
 
বৃষ
taurus

কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন। কাউকে কোনও গুরুদায়িত্ব দিয়ে আফসোস করতে পারেন। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সহায়তা পেতে পারেন, আইনি ঝুটঝামেলা থেকে দূরে থাকুন, পাওনা আদায় হলেও পুরোপুরি নাও পেতে পারেন। ভ্রাতা অথবা ভগিনী কারও সুখবরে আনন্দিত হবেন। অতিরিক্ত ভাবপ্রবণতার কারণে কোনও সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

 
মিথুন

jemini

শারীরিক অসুস্থতার অবসান এবং পারিবারিক জটিলতাগুলি যা ছিল তা কেটে যেতে পারে। স্ত্রীর নামে নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনা সাফল্য পেতে পারে। অতিরিক্ত ভোগবিলাসী মনোভাবের কারণে ব্যয়বৃদ্ধির যোগ। কোনও বন্ধুস্থানীয় ব্যক্তির বিপদে তার পাশে দাঁড়িয়ে সাহায্য করতে পারেন। নারীজাতিদের নতুন কোনও খবর উৎসাহ বৃদ্ধি করবে। সন্তানের নতুন কর্মলাভের যোগ।

 

কর্কট

cancer

সপ্তাহটিতে একাধিক উপায়ে অর্থাগমের যোগ দেখা যায়। কলাকুশলীদের উন্নতি ও স্বীকৃতিলাভের যোগ, পারিবারিক শান্তি বজায় থাকবে তবে গুরুজনস্থানীয় কারও আচমকা স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। নতুন প্রেমজ যোগাযোগ উৎসাহ বাড়াতে পারে। আর্থিক দিক শুভ হওয়ার কারণে সঞ্চয়ও মন্দ হবে না। দূর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বিদ্যার্থীদের জন্যে সপ্তাহটি শুভ হতে পারে।

সিংহ

leo

কর্মক্ষেত্রে বহুব্যস্ততা ও ভ্রমণযোগ দেখা যায়। কর্মের কারণে বিদেশেও যেতে হতে পারে। পারিবারিক দিক থেকে সপ্তাহটি অনুকূল। সম্পত্তি রক্ষণাবেক্ষণে আইনি পরামর্শ নিতে পারেন। দাম্পত্য সুখশান্তির বৃদ্ধি এবং স্ত্রীর বুদ্ধির দ্বারা পারিবারিক সমস্যার সমাধান। কোনও নারীর দ্বারা আর্থিক দিক থেকে প্রতারিত হতে পারেন। যানবাহন চালকদের চলাফেরায় সতর্কতার প্রয়োজন।

 
 
কন্যা

virgo

বহুদিনের কোনও স্বপ্নের বাস্তবায়ন। নতুন কোনও কর্মপ্রকল্পকে ঘিরে ব্যস্ততা বৃদ্ধি পাবে। স্বজনদের কারও কটাক্ষের কারণে ব্যথিত বোধ করবেন। নিজের আত্মবিশ্বাসী মনোভাবের কারণে এ সপ্তাহে অনেকগুলি সমস্যার সমাধান হতে পারে। পিতার পরামর্শে লাভবান হবেন। পারিবারিক দিক থেকে নতুন কোনও খবরে আনন্দের বৃদ্ধি। নিজের শরীর ভাল থাকলেও আচমকা চোটাঘাত অসম্ভব নয়।

 
তুলা

libra

কর্মস্থানে কোনও দুরূহ কাজ করে জনপ্রিয়তা বৃদ্ধি করবেন ও আরও দায়িত্ব পেতে পারেন। নতুন কোনও ব্যবসায়ীক প্রস্তাব এলেও তা ভেবেচিন্তে নেওয়াই ভাল। আপনার ব্যবহারিক পরিবর্তনের কারণে পরিবারে অসন্তোষ বাড়তে পারে। সংগীত কলাচর্চায় আগ্রহ বৃদ্ধি পাবে। বহুদিনের বকেয়া পাওনা উদ্ধার হতে পারে। নারীজাতিকাদের নতুন কোনও খবর উৎসাহিত করবে।

 
বৃশ্চিক

scorpio

ব্যবসায়ীদের বাড়তি লাভের কারণে আনন্দ বৃদ্ধি ও নতুন বিনিয়োগের যোগ। সম্পত্তি ক্রয় বিক্রয়ের জনে্য সপ্তাহটি বেশ শুভ হতে পারে। মুখমণ্ডলের কোনও পীড়ায় ক্লেশভোগের যোগ, গুরুজনের চিকিৎসার কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রেমজ ব্যাপারে জটিলতা বৃদ্ধি পেতে পারে। সন্তানের মেধার বিকাশ ও উচ্চশিক্ষায় বিদেশের সঙ্গে যোগাযোগ হতে পারে।

 
ধনু

saggetarius

শরীর নিয়ে বিড়ম্বনায় থাকতে পারেন। শারীরিক কারণে কর্মপরিকল্পনায় ব্যাঘাতের আশঙ্কা। পারিবারিক শান্তি বজায় থাকলেও সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকতে পারেন। বন্ধুরূপী শত্রু থেকে সতর্কতার প্রয়োজন। ফাটকা ব্যবসায়ে এ সপ্তাহে লগ্নি না করাই ভাল। কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয়ে মানসিক আনন্দ পাবেন।

 
মকর

capricorn

কর্মক্ষেত্রে বহুব্যস্ততা ও ভ্রমণের কারণে শারীরিক ও মানসিক দিক থেকে ক্লান্তি আসতে পারে। দাম্পত্য সম্পর্ক শুভ ও স্ত্রীর নামে কোনও ব্যবসার পরিকল্পনা সফল হতে পারে। সামাজিক কর্ম জড়িত হয়ে সুনাম অর্জন করতে পারেন। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। অপরিচিত ও অসৎ ব্যক্তিদের থেকে দূরে থাকুন। মাতার স্বাস্থে্যর উন্নতি অাপনার উদ্বেগ দূর করবে। সন্তান সুখে সুখী।

 
কুম্ভ

aquarius

পরিবারে কারও সঙ্গে বিবাদের কারণে মানসিক চাপ বাড়তে পারে। পেশাদারদের আয় বৃদ্ধি পেলেও অতিরিক্ত খরচে জেরবার থাকবেন। চাকরিজীবীদের সুনাম বৃদ্ধি। অবৈধ প্রেমজ যোগাযোগ এড়িয়ে চলুন। কোনও আত্মীয়ের দ্বারা উপকৃত হতে পারেন। কোনও হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে বিড়ম্বনা বৃদ্ধি করতে পারেন। চলাফেরায় সতর্কতার প্রয়োজন।

 
মীন

pisces

পরিবারে কারও অসুস্থতার কারণে উদ্বেগ ও ব্যয় দুই-ই বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে পড়ে থাকা কাজ নিয়ে চাপে থাকবেন। বহুদিনের পরিচিত কোনও বন্ধুর প্ররোচনার দ্বারা আর্থিক ক্ষতির আশঙ্কা। জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে সপ্তাহটি শুভ হতে পারে। স্বজনদের কারও ব্যবহারের পরিবর্তন আপনাকে চিন্তিত করবে। নিকট ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে।

 

।। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে।।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.