‘আনলাকি ১৩’ (Unlucky 13), এই শব্দটির সঙ্গে সকলেই পরিচিত। বহু যুগ ধরে এই ১৩ সংখ্যাটিকে অশুভ বলে বিশ্বাস করা হয়। এই দিনে সাধারণত শুভ কাজ করেন না কেউ। এমনকী বহু হোটেলে রুম নম্বরের ক্ষেত্রেও এই তারিখটিকে এড়িয়ে যাওয়া হয়। নিজের জন্মের ক্ষেত্রে তো এই সংখ্যাটিকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। বহু মানুষের জন্মদিন এই ১৩ তারিখ। তারা বরাবর নিজেদের অপয়াই মনে করেন। এই তারিখের জাতকরা প্রতিমুহূর্তে অনুভব করেন, জীবন মানেই একটা যুদ্ধ। কিন্তু সংখ্যাতত্ত্ব বলে, এই তারিখে জন্মের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। তা হল, পূর্বজন্মের পাপ।

আরও পড়ুন:
ঠিক কী বলছে সংখ্যাতত্ত্ব? পূর্বজন্মে যারা পরিবারের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। নিজের ক্ষমতার অপব্যবহার করেন। বা অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে থাকেন। কিন্তু তাঁরা তাঁদের অপরাধের শাস্তি পান না।পরবর্তী জন্মে তাঁরাই জন্ম নেন ১৩ তারিখে। পূর্বজন্মের খারাপ কাজের ফল ভোগ করতে হয় এই জন্মে। তাই কর্মফলের দিন ১৩ তারিখে জন্ম হয়।
পূর্বজন্মে যারা পরিবারের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। নিজের ক্ষমতার অপব্যবহার করেন। বা অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে থাকেন। কিন্তু তাঁরা তাঁদের অপরাধের শাস্তি পান না।পরবর্তী জন্মে তাঁরাই জন্ম নেন ১৩ তারিখে।
এই তারিখে যাদের জন্ম, তাঁদের প্রতি পদে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। পরিবারের দায়িত্ব পালন করতে হয়। হওয়া কাজ বাতিল হয়ে যায়। বিভিন্ন ক্ষেত্রে বাধা পেতে হয়। এর কারণ একটাই, ধৈর্যশীল হওয়া। যদি ১৩ তারিখের জাতকরা শর্টকার্টে কাজ সারার চেষ্টা করেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে বাধ্য। পূর্বজন্মের পাপের ফল ব্যর্থতার মুখোমুখি দাঁড় করাবেই।
তবে সত্যিই ১৩ তারিখ অশুভ কি না, তার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। বিখ্যাত এক জোতিষে কথায়, “এই তারিখটিকে অশুভ মনে করার মতো কোনও কারণ পাওয়া যায়নি।” তাঁর কথায়, এটি আসলে যুগ যুগ ধরে চলে আসা একটি ধারণা। যা সকলের মনে বাসা বেঁধে ফেলেছে।
সর্বশেষ খবর
-
সোনালি ঝড় অব্যাহত, মালয়েশিয়াকে উড়িয়ে এশিয়াড হকিতে সোনা ভারতের
-
নেসলের দুগ্ধজাত খাবারে বিষ! পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ কেন্দ্রের
-
ব্রিটিশ নাগরিকত্ব লুকিয়ে সরকারি বেতন! যোগীরাজ্যে ‘প্রতারক’ মাদ্রাসা শিক্ষকের জমি বাজেয়াপ্ত ইডির
-
শুধু ক্রিকেটেই শত্রু পাকিস্তান! এশিয়ান গেমসে পাক খেলোয়াড়দের জড়িয়েও ধরেছেন ভারতীয়রা
-
রুশ সেনায় এখনও কর্মরত ৫৫ ভারতীয়! ‘দ্রুত ব্যবস্থা নিন’, মস্কোকে আর্জি দিল্লির