সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে এখনও জারি রয়েছে তল্লাশি৷ বৃহস্পতিবার সকালে পাথরপ্রতিমা থেকে আরও এক মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে৷ এর আগে বুধবারই পাঁচজনের দেহ উদ্ধার হয়৷ ওই ট্রলারে থাকা আরও দুই মৎস্যজীবী এখনও নিখোঁজ৷ এফ বি পারমিতা নামে ডুবে যাওয়া ওই ট্রলারটির খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে৷
[প্রবল বর্ষণে উপচে পড়ছে জল, গোঘাটে ভেসে গেলেন ব্যবসায়ী]
রবিবার বেশ কয়েকটি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল৷ মঙ্গলবার বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করে৷ ঝড়বৃষ্টি শুরু হওয়ায় কাকদ্বীপে ফিরছিল ওই ট্রলারগুলি৷ কিন্তু উত্তাল সমুদ্রে দিক নির্ণয় করতে পারেননি মৎস্যজীবীরা৷ আচমকাই ফ্রেজারগঞ্জের কাছে লুথিয়ান দ্বীপে এফ বি পারমিতা নামে একটি ট্রলার চরায় ধাক্কা মারে৷ এরপরই ডুবে যায় ওই ট্রলারটি৷ কমপক্ষে ১৮ জন মৎস্যজীবী ট্রলারটিতে ছিলেন৷ অন্য ট্রলারে থাকা মৎস্যজীবীরাই শুরু করেন উদ্ধারকাজ৷ কোনওক্রমে ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে ফেরে ট্রলারগুলি৷
[খারাপ আবহাওয়ার জেরে ফের বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৭ মৎস্যজীবী]
এরপর মৎস্যজীবীদের কাছ থেকে খবর পেয়েই শুরু হয় জোর কদমে শুরু হয় উদ্ধারকাজ৷ তড়িঘড়ি কাকদ্বীপ থেকে বেশ কয়েকটি ট্রলার ঘটনাস্থলে যায়৷ সুন্দরবন জেলা পুলিশের আধিকারিকরাও উদ্ধারকাজে সহযোগিতা করেন৷ বুধবার সকাল থেকে স্পিডবোট নামিয়ে তল্লাশি শুরু হয়৷ ওইদিন পাঁচজন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়৷ বৃহস্পতিবার সকালে পাথরপ্রতিমা থেকে আরও একজনের দেহ খুঁজে পান উদ্ধারকারীরা৷ ট্রলারে থাকা বাকি মৎস্যজীবীদের খোঁজে এখনও তল্লাশি চলছে৷ ডুবে যাওয়া এফবি পারমিতা ট্রলারটিকেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি৷
[সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ মোট ৭ মৎস্যজীবীর দেহ উদ্ধার]
খারাপ আবহাওয়ার জেরে এর আগেও বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে৷ ১৬ জুলাই দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রলার৷ দুর্ঘটনার পর বেশ কয়েকদিন ধরে তল্লাশি চালিয়ে মৎস্যজীবীদের দেহ উদ্ধার করা হয়৷ তবে এখনও পর্যন্ত ওই ট্রলারে থাকা চারজন মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি৷ আবারও এই দুর্ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন৷ বারবার কেন এমন দুর্ঘটনা ঘটছে উঠছে সেই প্রশ্নও৷
সর্বশেষ খবর
-
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী নারীর কণ্ঠরোধের গল্প! কেমন হল সোহাগ সেন নিবেদিত ‘মালতী মেরী বিশ্বাস’?
-
নন্দীগ্রামে ‘জনকল্যাণ শিবির’ উদ্বোধনে শুভেন্দু, এক ছাদের তলায় মিলবে ৫৫ পরিষেবা
-
দু’বার পিছিয়ে পড়েও ডাচদের রুখে দিয়েছে দল, তবু আক্ষেপ যাচ্ছে না জাপান কোচের
-
গরম পেরিয়ে বর্ষায় আরও মহার্ঘ ডিম, নেপথ্যে রাজনীতিকদের ‘ডিম থেরাপি’?
-
‘অন্তঃসত্ত্বা অবস্থায় সাইকেল চালানোও প্র্যাকটিস করেছি’, ‘অনেকদিন পর’ নিয়ে আড্ডায় চিত্রাঙ্গদা শতরূপা