সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তার সমাজকর্মী নরেন্দ্র দাভোলকর হত্যার মূলচক্রী৷ শনিবার তাকে গ্রেপ্তার করল সিবিআই ও মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস বিরোধী শাখা বা এটিএস৷ ধৃতের নাম শচীন প্রকাশরাও আন্দুর৷ উগ্রহিন্দুত্ববাদী সংগঠনের সদস্য সে৷ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ মূল ঘটনার পাঁচ বছর পর ধরা পড়ল হত্যার মূল অভিযুক্ত৷ এরফলে মামলায় নয়া মোড় আসবে বলে আশা রাখছেন মৃত নরেন্দ্র দাভোলকরের পুত্র হামিদ দাভোলকর৷
[রাফাল অস্ত্রে মোদি সরকারকে ঘায়েল করতে তৎপর কংগ্রেস]
জাতীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও কোর্টের উপরে পূর্ণ আস্থা রেখেছেন তিনি৷ জানিয়েছেন, বম্বে হাইকোর্টে ও সিবিআইয়ের তৎপরতায় গ্রেপ্তারি সম্ভবপর হয়েছে৷ ষড়যন্ত্রের ভিত পর্যন্ত গিয়ে দোষীদের চরম শাস্তি দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি৷ আড়াই বছর আগে এই হত্যার ঘটনায় সঙ্গে যুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়৷ খোঁজ চালানো হল মূল অভিযুক্ত শচীনের৷ কিন্তু কোনওভাবেই তার নাগাল পাচ্ছিলেন না তদন্তকারীরা৷ অবশেষ মিলল সাফল্য৷ ধৃতকে জেরা করে আরও তথ্য পেতে চাইছেন সিবিআই অফিসাররা৷
[প্রেমিকার রাগ ভাঙাতে রাস্তা জুড়ে ‘আই অ্যাম সরি’ হোর্ডিং, তারপর কী হল যুবকের?]
প্রসঙ্গত, অন্ধবিশ্বাস ও কুসংস্কার বিরোধী আন্দোলনের প্রধান মুখ ছিলেন নরেন্দ্র দাভোলকর৷ কুসংস্কার দূর করে যুক্তিবাদী মননে মানুষের মনের অন্ধকার দূর করতে চেয়েছিলেন তিনি৷ তবে এই বৈজ্ঞানিক চিন্তাভাবনাই তাঁকে অনেকের চক্ষুশূল করে তোলে৷ ২০১৩-র ২০ আগস্ট পুণের রাস্তায় গুলি করে খুন করা হয় এই যুক্তিবাদী ব্যক্তিত্বকে৷ মূলচক্রী হিসাবে উঠে আসে শচীন প্রকাশরাও আন্দুরের নাম৷
সর্বশেষ খবর
-
হুমায়ুনের সভাপতিত্বে মহামেডানের নতুন সচিব ওয়াসিম আক্রম, ক্লাবের উন্নতিতে কী সিদ্ধান্ত?
-
রুশ ক্ষেপণাস্ত্রে পুড়ে গেল কিয়েভের একাদশ শতকের ঐতিহাসিক ক্যাথিড্রাল! হামলায় মৃত ১১
-
বিশ্বকাপের প্রথম ডোপপাপী ও এক স্বৈরশাসকের ভয়ংকর গল্প
-
আয়ুষ্মান ভবঃ, ঘুম থেকে উঠে এই ৫ অভ্যাস বদলে দেবে জীবনের মান! বলছেন চিকিৎসকরা
-
বারাকপুরে জোড়া ধাক্কা তৃণমূলে, ভাঙল গ্রাম পঞ্চায়েত, ইস্তফা পুরসভার চেয়ারম্যানেরও